চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ রবি, ১৩৯৪ শামসী সন , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
অত্যাধুনিক যন্ত্রপাতি সরঞ্জাম (ইকুইপমেন্টস)সহ দক্ষ জনশক্তি এবং কঠোর শ্রম, নিষ্ঠার মাধ্যমে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা সার্বক্ষণিক সচল রয়েছে। বন্দরের সবচেয়ে লাভজনক, স্পর্শকাতর প্রধান স্থাপনা নিউমুরিং (এনসিটি)-সিসিটিসহ এখানে কোথাও নতুন করে বিদেশি বিনিয়োগের কিংবা কোনো অংশই ইজারা চুক্তিতে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ অবশিষ্ট নেই। যৌক্তিকতাও নাই। প্রতিবছরই রেকর্ড অতিক্রম করে মুনাফা অর্জন করছে চট্টগ্রাম বন্দর। বন্দরের সেই টাকা দিয়ে পায়রা সমুদ্রবন্দর, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরসহ দেশে অনেকগুলো স্থাপনা নির্মিত হয়েছে এবং তা অব্যাহত আছে। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই চলেছে চট্টগ্রাম সমুদ্র বন্দর।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম এবং জাতীয়তাবাদী শ্রমিকদলসহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে ‘চট্টগ্রাম বন্দর স্থবির ছিল’ এবং ‘বিদেশিদের দেওয়ার পথ উন্মুক্ত হয়েছে’ মর্মে নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের ২৪ সেপ্টেম্বর দেওয়া মন্তব্যকে বাস্তবতা বিবর্জিত, বিভ্রান্তিকর উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, এহেন বক্তব্য মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার শামিল।
বন্দর রক্ষা কমিটির সদস্য ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের প্রেরিত এই যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে বন্দর শ্রমিক-কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, প্রকৌশলীগণ ও দেশীয় দক্ষ জনশক্তির নিরলস শ্রম, অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল রয়েছে। কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে ধারাবাহিকভাবে সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, বৈরী আবহাওয়া, সমুদ্রের সতর্ক সঙ্কেত ও নানা প্রতিকূল পরিস্থিতিতেও বন্দর শ্রমিক-কর্মচারীরা ঝুঁকি নিয়ে বন্দরের কার্যক্রম সচল রেখেছেন।
বন্দরের এই অর্জনের পেছনে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও দক্ষতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চট্টগ্রাম বন্দরের আয় এবং আমদানি-রফতানি পণ্যসামগ্রী হ্যান্ডলিং কার্যক্রমে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় থাকলেও সেটিকে ‘স্থবিরতা’ হিসেবে চিহ্নিত করা বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
নেতৃবৃন্দ আরও বলেন, চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় বর্তমানে আধুনিক যন্ত্রপাতিসহ দক্ষ জনশক্তির মাধ্যমে বন্দর সচল রয়েছে। এখানে নতুন করে বিনিয়োগের কোনো সুযোগই অবশিষ্ট নাই। উন্নয়ন ও আধুনিকায়নের প্রয়োজনীয়তাকে অজুহাত হিসেবে ব্যবহার করে বন্দরের গুরুত্বপূর্ণ ও লাভজনক কনটেইনার টার্মিনাল দীর্ঘমেয়াদি ইজারার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে দেওয়ার যৌক্তিকতা প্রতিষ্ঠিত হয় না।
নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দীর্ঘমেয়াদে ইজারার মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, শ্রমিকস্বার্থ, রাজস্ব এবং দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় স্বার্থের ওপর এর প্রভাব প্রকাশ্যে মূল্যায়ন করা প্রয়োজন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) মতো গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। অতীত সরকারের সময়ে নেওয়া সিদ্ধান্ত কিংবা পরবর্তী সময়ে এ বিষয়ে নেওয়া উদ্যোগÑ কোনোটিই জনস্বার্থ ও জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না।
তারা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রাম বন্দরের কোনো গুরুত্বপূর্ণ ও লাভজনক কনটেইনার টার্মিনাল দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে ইজারায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে বন্দরের প্রকৃত সক্ষমতা, আয়, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং এবং দেশীয় ব্যবস্থাপনার দক্ষতা সম্পর্কে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়ন প্রকাশ করা প্রয়োজন।
নেতৃবৃন্দ বলেন, আমরা বন্দরের আধুনিকায়ন চাই, প্রযুক্তিগত উন্নয়ন চাই, সক্ষমতা বৃদ্ধি চাই; কিন্তু জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বিসর্জন দিয়ে নয়। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন দেশের শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা, প্রকৌশলী ও দেশীয় দক্ষ জনশক্তিকে সঙ্গে নিয়েই করতে হবে।
তারা বলেন, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ ও লাভজনক স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিল এবং বন্দরের জাতীয় স্বার্থ সংরক্ষণের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত থাকবে। আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের প্রধান ফটকের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচিসহ ধারাবাহিক কর্মসূচি আরও জোরদার করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ!
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই ইরানের
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জীবননগরে অবৈধভাবে মজুত ৫১২ বস্তা সরকারি সার জব্দ, আটক ১
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাধবপুরে মাদকসহ ২ কারবারি আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












