মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ রবি, ১৩৯৪ শামসী সন , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে দুটি ভাস্কর্য নির্মাণের পরিবর্তে পানির ফোয়ারা স্থাপনের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। একইসঙ্গে ৭ মার্চের ভাষণের ‘হলোগ্রাফিক থ্রিডি’ উপস্থাপনার বিষয়বস্তুতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৬ আগস্ট মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পের অগ্রগতি প্রতিবেদনে এসব পরিবর্তনের উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। প্রকল্পটি রিস্কোপিং ও রিপারপসিং করে পরিবর্তনের প্রস্তাব নেওয়া হচ্ছে। তবে সংশোধিত প্রকল্প এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ প্রকল্পের তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধনীর আওতায় এসব কাজ হচ্ছে। ২০১৮ সালে শুরু হওয়া প্রকল্পটির বর্তমান মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকল্পটি চলমান প্রকল্প হিসেবে তালিকাভুক্ত রয়েছে।
প্রকল্পের আওতায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্থানে দুটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতা হারানোর পর ভাস্কর্য নির্মাণের কাজ থেমে যায়। ওই দুটি স্থানে ভাঙচুরও চালানো হয়। এরপর ২০২৫ সালের ২৫ মার্চ অন্তর্বর্তী সরকার সোহরাওয়ার্দী উদ্যানে ভাস্কর্য দুটি নির্মাণ করার উদ্যোগ নেয়। সে সময় প্রকল্পের মূল নকশায় পরিবর্তন এনে ভাস্কর্যের পরিবর্তে ইতিহাসভিত্তিক স্মৃতিফলক তৈরির সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। তবে বর্তমানে মন্ত্রণালয়ের অগ্রগতি প্রতিবেদনে ওই দুই ঐতিহাসিক স্থানে ওয়াটার ফাউন্টেন স্থাপনের উদ্যোগের কথা বলা হয়েছে।
প্রকল্পের নথিতে মন্ত্রণালয়ের মতামত তুলে ধরে বলা হয়েছে, প্রকল্পের আওতায় থানা নির্মাণ এবং ৭ মার্চের ভাষণ এবং ১৬ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক দুটি স্থানে ভাস্কর্য নির্মাণের পরিবর্তে ওয়াটার ফাউন্টেন স্থাপন করা হবে। এ জন্য নকশা পরিমার্জন প্রয়োজন।
প্রকল্পটির তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রাক্কলিত ব্যয় ৩৯৭ কোটি টাকা। ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকল্পটির আর্থিক অগ্রগতি ৭৫.৯১ শতাংশ এবং ভৌত অগ্রগতি ৯৪ শতাংশ। প্রকল্পের বড় একটি অংশের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নকশা ও ব্যবহার পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ!
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই ইরানের
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জীবননগরে অবৈধভাবে মজুত ৫১২ বস্তা সরকারি সার জব্দ, আটক ১
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাধবপুরে মাদকসহ ২ কারবারি আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)