জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার সাজা স্থগিত
নিজস্ব প্রতিবেদক:
হাইকোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদ- দ্বিগুণ করার রায় দিয়েছিল। সুপ্রিম কোর্ট আদালতের এই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।
সাবেক প্রধানমন্ত্রীর লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) বিপরীতে এই আদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।
একইসঙ্গে হাইকোর্টের রায় বাতিলের জন্য আবেদন করারও অনুমতি পেয়েছে খালেদা জিয়া।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১৯ সালের ১৪ মার্চ খালেদা জিয়া তার আইনজীবীর মাধ্যমে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিলে তার ১০ বছরের সাজা বাতিলের আবেদন জানান।
এ মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।
পরে দুদকের পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ৩০ অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদ- দেয়।
এর আগে গত ৩ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদ-প্রাপ্ত খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করার অনুমতি দেয় হাইকোর্ট।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।