দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
জিম্মি চুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ
, ২৫ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২০ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে হাজার হাজার অধিবাসী বিক্ষোভ করেছে।
গত রোববার (১৭ আগস্ট) সবচেয়ে বড় সমাবেশ হয় তেল আবিবের 'হোস্টেজ স্কোয়ার'-এ। সেখানে বিক্ষোভকারীরা সরকারের যুদ্ধ সম্প্রসারণ পরিকল্পনার তীব্র বিরোধিতা করে। তাদের আশঙ্কা, গাজা সিটি দখলের পদক্ষেপ হামাসের হাতে থাকা ২০ জন জিম্মির জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে।
বিক্ষোভের অংশ হিসেবে ইসরায়েলজুড়ে এক দিনের ধর্মঘট পালিত হয়। এতে রাস্তা, অফিস ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এই বিক্ষোভ থেকে প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে।
সন্ত্রাসী নেতানিয়াহু বিক্ষোভের সমালোচনা করে বলেন, এটি 'হামাসের অবস্থানকে আরও কঠোর করবে' এবং জিম্মিদের মুক্তির প্রক্রিয়াকে ধীর করবে। ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই বিক্ষোভকে ক্ষতিকর প্রচারণা হিসেবে অভিহিত করে বলেছে, 'এটি হামাসের উদ্দেশ্য পূরণে সহায়তা করবে। '
জিম্মিদের পরিবার এবং যুদ্ধবিরোধী মানুষ ধর্মঘটের আহ্বান জানিয়েছে। জিম্মি মাতানের মা আইনভ বলেছে, আমরা একটি সুদূরপ্রসারী ও কার্যকর চুক্তি চাই এবং যুদ্ধের সমাপ্তি চাই।
সে আরও বলেছে, আমরা আমাদের অধিকার চাই- আমাদের সন্তানদের ফেরত চাই। ইসরায়েলি সরকার একটি ন্যায় যুদ্ধকে উদ্দেশ্যহীন যুদ্ধে পরিণত করেছে।
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা অনুমোদন করার এক সপ্তাহের মধ্যেই দেশটিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)