জিম্মিদের মুক্তি দেয়ার ‘আনুষ্ঠানিক আয়োজনে’ ভীত দখলদারগোষ্ঠী
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের ছয় বন্দির মুক্তির বিনিময়ে এ দিনই ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল সন্ত্রাসী দখলদার ইসরাইলের। তবে সন্ত্রাসী নেতানিয়াহু বলেছে, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে তুলে দেওয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না।
জিম্মিদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হামাসের পক্ষ থেকে। ওই অনুষ্ঠানের অংশ হিসেবে জিম্মিদের মুখোশ পরা হামাস যোদ্ধারা একটি মঞ্চে নিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত গাজাবাসীর উদ্দেশে জিম্মিদের হাত নাড়াতে এবং ভাষণ দিতে দেখা যায়।
সে অনুষ্ঠানে হামাস যোদ্ধারাও ব্যপাক শোডাউন করে, সেখানে তারা দখলদারদের থেকে জব্দকৃত অস্ত্রগুলোও প্রদর্শন করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।