জিএইচএফ ঠিকাদারের চোখে ফিলিস্তিনিদের মৃত্যু: ‘ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ‘জম্বির ঝাঁক’ ভেবে মারছে দখলদার ইসরায়েল’ -২৪ ঘন্টায় শহীদ ১৩৮
গাজায় দখলদার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্র গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সাবেক এক নিরাপত্তা ঠিকাদার বলেছে, ‘জিএইচএফ দলনেতারা গাজার বাসিন্দাদের ‘জম্বির ঝাঁক’ বলে ডাকতো। এর মানে হলো- এই মানুষগুলোর জীবনের কোনো মূল্য নেই।’
সে কয়েকবার তার সহকর্মীদের মেশিনগানসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালাতে দেখেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জিএইচএফ’র একটি কেন্দ্রে ফিলিস্তিনি সেই দলের ওপর ইসরায়েলি সেনাদের গুলি চালানোর ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই ঠিকাদার বলেছে, ‘ঘটনার সময় আরেক ঠিকাদার, যে কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার পথে দাঁড়িয়ে ছিলো, সে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ভিড়ের ওপর ১৫ থেকে ২০টি গুলি চালায়।’
‘এতে একজন ফিলিস্তিনি মাটিতে লুটিয়ে অসাড় হয়ে যান। সেসময় পাশে থাকা আরেক ঠিকাদার বলে ওঠে, ‘দারুণ! মনে হয় তুমি একজনকে নিশানা করে ফেলেছ।’ এরপর তারা এ নিয়ে হাসাহাসিতে মেতে ওঠে।
সে আরো বলেছে, জিএইচএফ’র ত্রাণকেন্দ্রগুলোতে ফিলিস্তিনিরা নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যেমন: স্টান গ্রেনেডের ধ্বংসাবশেষের আঘাত পেয়ে, ঝাঁঝালো স্প্রে-তে আক্রান্ত হয়ে কিংবা ভিড়ের চাপে কাঁটাতারে পড়ে গিয়ে।
ফিলিস্তিনিদের বেশ কয়েকবার গুরুতর আহত হতে দেখেছে সে। যেমন- একবার এক পুরুষের মুখে পিপার স্প্রের পুরো ক্যানই ঢেলে দেওয়া হয়েছিলো। আরেক নারী স্টান গ্রেনেডের ধাতব অংশে মাথায় আঘাত পান, যা ভুলভাবে ভিড়ের মধ্যে ছোঁড়া হয়েছিলো।
‘ওই ধাতব টুকরাটি সরাসরি তার মাথায় লেগেছিলো। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং অসাড় হয়ে যান। আমি জানি না তিনি মারা গিয়েছিলেন কি না। বলে ওই ঠিকাদার।
নাম প্রকাশ না করার শর্তে ওই ঠিকাদার আরও জানায়, ঘটনাটি জিএইচএফ’র ব্যবস্থাপকদের জানানো হলে তারা বিষয়টিকে কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেয় এবং বলে যে, ফিলিস্তিনিরা হয়তো হোঁচট খেয়ে পড়ে গেছে বা ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে।
সে বলেছে, ‘জিএইচএফ যদি বলে কেউ আহত বা গুলিবিদ্ধ হয়নি, সেটা একেবারে নির্লজ্জ মিথ্যা।’
এ বিষয়ে জিএইচএফ’র মন্তব্য জানতে চাইলে, অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা বলে দাবি করে তারা।
শুরু থেকেই জিএইচএফ’র ত্রাণ বিতরণব্যবস্থা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। কেননা এর ফলে বিপুল সংখ্যক মানুষকে সক্রিয় যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে হেঁটে অল্প কয়েকটি কেন্দ্রে যেতে বাধ্য করা হচ্ছিলো।
জাতিসংঘ ও স্থানীয় চিকিৎসকরা জানান, জিএইচএফ’র কার্যক্রম শুরুর পর থেকে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের অধিকাংশই দখলদার ইসরায়েলের হত্যার শিকার।
এ সপ্তাহের শুরুতে অক্সফাম ও সেভ দ্য চিলড্রেনসহ ১৭০টির বেশি আন্তর্জাতিক দাতব্য এবং বেসরকারি সংস্থা একযোগে জিএইচএফের কার্যক্রম বন্ধের দাবি জানায়। তারা বলছে, ইসরায়েলি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিতভাবে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়।
২৪ ঘন্টায় শহীদ ১৩৮:
এদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযানে গত বৃহস্পতিবার থেকে জুমুয়াবার পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ১৩৮ জন এবং আহত হয়েছেন আরও ৬২৫ জন।
গত জুমুয়াবার (৪ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসীপনার জেরে গাজায় গত ২১ মাসে মোট নিহতের সংখ্যা ৫৭ হাজার ২৬৮ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জনে পৌঁছেছে। ‘তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।’
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।