জিআই স্বীকৃতি পেল বদলগাছীর ‘নাক ফজলি আম’
বরিশালের আমড়া ও দিনাজপুরের বেদানা লিচুর পর এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেল নওগাঁর বদলগাছীর ‘নাক ফজলি আম’।
জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বদলগাছীর এই আমের পরিচিতি ও চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান।
কৃষি কর্মকর্তা সাবাব ফারহান আরও বলেন, ‘নাক ফজলি আম’ স্বাদে অতুলনীয়, মিষ্টি ও সুগন্ধিযুক্ত। এটি শুধু একটি ফল নয়, বরং এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এই আমের স্বাদ, পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার সারাদেশে পরিচিতি এনে দিয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।