জাহাজে ইরানি নৌবাহিনীর গুলিবর্ষণের পর স্থবির হরমুজ প্রণালি -যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ, ইরানের হুঁশিয়ারি
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে ইরানের নৌবাহিনী গুলিবর্ষণের পর স্থবির হয়ে গেছে হরমুজ প্রণালি। সেখান দিয়ে জাহাজ চলাচল একেবারেই থেমে গেছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
গত জুমুয়াবার হরমুজ প্রণালি চালুর ঘোষণা দেয় ইরান। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের নৌঅবরোধ প্রত্যাহার না করায় কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটটি বন্ধ করে দেয় তারা।
জাহাজ চলাচল বিষয়ক সংবাদমাধ্যম লয়েড লিস্ট জানিয়েছে, যেসব জাহাজ চলা শুরু করেছিলো সেগুলো আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছে। জাহাজগুলো মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর কাছে আটকে আছে।
ভারতের দুটি জাহাজ লক্ষ্য করে গুলি ছুড়ে ইরানের নৌবাহিনী। এরপরই জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।
দেশটির নৌবাহিনী এক রেডিও বার্তায় জাহাজগুলোকে সতর্কতা দেয়, হরমুজ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে তাদের সশস্ত্র বাহিনী। যদি কোনো জাহাজ এ নিষেধাজ্ঞা অমান্য করার চেষ্টা করে তাহলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হবে।
এদিকে ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তোলা না পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের বিশেষ বাহিনী। গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, হরমুজের দিকে জাহাজ নিয়ে আসলে এটিকে শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। যেসব জাহাজ নিষেধাজ্ঞা উপেক্ষা করবে সেগুলোতে হামলা চালানো হবে।
যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে এই ঘোষণা দিয়ে বিপ্লবী গার্ড বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মার্কিন শত্রুরা ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয়নি। তাই (শনিবার) সন্ধ্যা থেকে এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।
পারস্য উপসাগর এবং ওমান সাগরে নোঙরকৃত জাহাজগগুলোকে সতর্কতামূলক বার্তা পাঠিয়েছে বিপ্লবী গার্ড। তারা বলেছে, নোঙর করা স্থান থেকে কোনো জাহাজ যেন না নড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












