জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
, ১১ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জাল নোট প্রতিরোধে বিদ্যমান আইনের সীমাবদ্ধতা দূর করে একটি পৃথক ও আধুনিক আইন করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত ‘জাল মুদ্রা প্রতিরোধ আইন, ২০২৬’-এ শুধু জাল নোট তৈরি বা বাজারজাত করাই নয়, জেনেশুনে জাল নোট নিজের কাছে রাখা, কিংবা লেনদেনে ব্যবহার করাকেও গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এসব অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদ- এবং অর্থদ-ের বিধান রাখা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতোমধ্যে আট পৃষ্ঠার একটি খসড়া আইন তৈরি রেছে। খসড়াটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থার কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি জনমত গ্রহণের জন্য বিভাগটির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মতামত পর্যালোচনা শেষে খসড়া চূড়ান্ত করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
প্রস্তাবিত আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো- শুধু জাল নোট উদ্ধার নয়, জাল নোট তৈরির পুরো অবকাঠামো ধ্বংস করার ব্যবস্থা রাখা হয়েছে। খসড়া অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে- জাল নোট তৈরি বা তৈরির চেষ্টা; জাল নোট তৈরির জন্য বিশেষ কাগজ, কালি, প্লেট বা নিরাপত্তা উপকরণ সংগ্রহ; জাল নোট আমদানি বা রপ্তানি; পরিবহন, সংরক্ষণ, বিক্রি কিংবা বাজারজাত করা; জেনেশুনে জাল নোট নিজের কাছে রাখা; লেনদেনে ব্যবহার করা অথবা ব্যবহার করার চেষ্টা।
অপরাধে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি, প্লেটসহ সব সরঞ্জাম জব্দ ও বাজেয়াপ্ত করার ক্ষমতা থাকবে। আদালতের নির্দেশে এসব সরঞ্জাম ও জব্দ করা জাল নোট ধ্বংসও করা যাবে। অর্থাৎ শুধু অপরাধীকে গ্রেফতার করলেই দায়িত্ব শেষ হবে না; তার উৎপাদনব্যবস্থাও ভেঙে দেওয়ার সুযোগ তৈরি হবে।
খসড়া আইনে প্রথমবারের মতো জাল মুদ্রার বিভিন্ন ধরন স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর মধ্যে রয়েছে টেম্পার্ড নোট- আসল নোটে কারসাজি করে মূল্যমান বা নিরাপত্তা বৈশিষ্ট্য পরিবর্তন করা। ব্লিচড নোট- রাসায়নিক ব্যবহার করে আসল নোটের ছাপ মুছে নতুনভাবে ছাপানো। মিসম্যাচড নোট- বিভিন্ন নোটের অংশ বা সিরিয়াল নম্বর জোড়া দিয়ে নতুন নোট তৈরি। এর ফলে এত দিন যেসব প্রতারণার ক্ষেত্রে আইনের ব্যাখ্যা নিয়ে বিতর্ক তৈরি হতো, নতুন আইনে সেই সুযোগ অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)