জামিন পেলো গ্রামীণফোনের সিইওসহ ৩ জন
নিজস্ব প্রতিবেদক:
প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা এক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেয়। আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এ তথ্য নিশ্চিত করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।