‘জামাত, বিএনপি ও এনসিপির নেতৃত্বে হচ্ছে তিনটি রাজনৈতিক ব্লক’
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে গঠন হচ্ছে তিনটি রাজনৈতিক ব্লক।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের কাছে এসব কথা বলেছে।
পাটওয়ারী বলেছে, আপাতত রাজনৈতিক সিনারিওতে তিনটা ব্লক হতে যাচ্ছে। একটা ইসলামিক ব্লক অলরেডি হয়ে গিয়েছে। আরেকটা হলো বিএনপির নেতৃত্বে একটা ব্লক হচ্ছে। আরেকটা হলো আমাদের নেতৃত্বে একটা ব্লক হচ্ছে। তো সেখানে আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকেও যাচ্ছি না। আমরা যেহেতু জামায়াত না, এজন্য জামায়াতের ব্লকেও যাচ্ছি না। আমরা স্বতন্ত্র। আমরা এ গণঅভ্যুত্থানের সময় আমরা ইশতেহার দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে যেহেতু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ হয়নি, আমাদের সামনে দীর্ঘ লড়াই রয়েছে। ফলত ওই জায়গা থেকে গত ১৫ বছরে যে তরুণরা আন্দোলন করেছিল অনেকেই দল সৃষ্টি করেছিল তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সঙ্গে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসঙ্গে একত্র হয়ে কাজ করব। কিন্তু কী প্রক্রিয়াতে এটা হবে সে বিষয়ে এখনো কথাবার্তা চলছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।