জামাত-এনসিপি জোটের জন্য সরকারের উপদেষ্টাদের চাপ?
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জামাত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মধ্যে ঘোষিত নির্বাচনী সমঝোতাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এই জোট আদৌ স্বাভাবিক রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, নাকি এর পেছনে সরকারের ভেতর থেকে চাপ কাজ করেছে- এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক বার্তায় তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, জামাত-এনসিপি জোটকে শুধুমাত্র ‘নির্বাচনী সমঝোতা’ হিসেবে ব্যাখ্যা করা বাস্তবতার পুরোটা তুলে ধরে না।
তার ভাষায়, এই জোটের পেছনে যে ধরনের ঘটনাপ্রবাহ আমরা দেখছি, তাতে পরিকল্পিত চাপ ও প্রভাবের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহউদ্দিনের একটি অন রেকর্ড বক্তব্যের কথা।
ওই টকশোতে সালেহউদ্দিন জানান, এনসিপির নেতা নাহিদ সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতিতে বলেছেন- সরকারের এক উপদেষ্টা তাকে নিয়মিতভাবে চাপ দিচ্ছিলেন যেন এনসিপি দ্রুত জামাতের সঙ্গে জোট গঠন করে।
জাহেদ উর রহমান আরও বলেন, যদি সত্যিই সরকারের কোনো উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে নির্দিষ্ট জোটে যেতে চাপ দিয়ে থাকেন, তাহলে সেটা খুবই গুরুতর বিষয়।
সরকারে বসে থেকে রাজনৈতিক প্রকৌশল করা হচ্ছে কি না, সে প্রশ্ন সামনে আসে।
এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই এই জোট। তবে জাহেদ উর রহমান এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন।
তিনি বলেন, এটা আসলে একটি ন্যারেটিভ। মূল বাস্তবতা হলো- এনসিপি এই নির্বাচনেই সংসদে যেতে চায়। তারা বিএনপির সঙ্গে আলোচনা করেছিল, সেটা ফলপ্রসূ হয়নি। এরপর তারা জামাতের দিকে গেছে- এটাই রাজনীতির খোলা হিসাব।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত এনসিপির আদর্শিক অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেছে। সাম্প্রতিক সময়েই এনসিপির নেতারা জামাতের ১৯৭১ সালের ভূমিকা, ধর্মভিত্তিক রাজনীতি এবং সংস্কার প্রশ্নে কঠোর সমালোচনা করেছিলেন।
সেই জায়গা থেকে হঠাৎ করে ‘সংস্কারে ঐক্যমত’ থাকার দাবি সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয় বলেই মনে করছেন তিনি।
জাহেদ উর রহমানের মতে, জোটের কাঠামোও এনসিপির জন্য ঝুঁকিপূর্ণ। মাত্র সীমিত সংখ্যক আসনে এনসিপি প্রার্থী দিচ্ছে।
এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, এই জোটে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে জামাত। আর এনসিপি যে মধ্যপন্থী ও বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের তুলে ধরতে চেয়েছিল, সেই জায়গাটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












