জাপোরিঝিয়ায় গেছে ইউক্রেনের কয়েক হাজার সেনা, চলছে তুমুল লড়াই
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯১ শামসী সন , ২৯ জুলাই, ২০২৩ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
বহু প্রতীক্ষা ও প্রস্তুতি শেষে জুনের প্রথম সপ্তাহে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনারা। তবে এক সপ্তাহ পরই সেই আক্রমণের গতি ধীর হয়ে আসে। এরপর দুই মাস ধরে এই পাল্টা আক্রমণ মূলত থমকেই ছিল।
তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন আবার নতুন করে হামলা চালানো শুরু করেছে। দক্ষিণ দিকের দখলকৃত অঞ্চল থেকে রাশিয়ার সেনাদের হটিয়ে দিতে জাপোরিঝিয়ায় গেছে ইউক্রেনের কয়েক হাজার সেনা। যাদের সবাই পশ্চিমা ও আধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত।
ধারণা করা হচ্ছে, ওই দিকে রুশ বাহিনীর দুর্বলতা খুঁজে পেয়েছেন ইউক্রেনীয় কমান্ডাররা। যেসব সেনাকে দক্ষিণের দিকে পাঠানো হয়েছে তাদের পাল্টা আক্রমণের জন্যই বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মার্কিন কর্মকর্তারা দাবি করেছে, এই পাল্টা আক্রমণে কিছু সাফল্য পেয়েছে ইউক্রেনীয় বাহিনী। তারা দক্ষিণপূর্ব দিকে রুশ বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সমর্থ হয়েছে।
জাপোরিঝিয়ায় রাশিয়ার নিযুক্ত সামরিক কর্মকর্তা রোগোভ জানিয়েছে, জাপোরিঝিয়ায় ইউক্রেনীয় সেনারা, রুশ সেনাদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম ধাপের অন্তত তিন দিকে এগোতে সমর্থ হয়েছে।
তিনি বলেছেন, ‘জাপোরিঝিয়া সম্মুখভাগে ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ইউক্রেনীয় বাহিনী ১০০টিরও বেশি সাঁজোয়া যান নিয়ে কয়েক দফায় হামলা করেছে। এতে তারা আমাদের প্রতিরোধ ভেদ করতে সমর্থ হয়েছে। সেখানে তুমুল লড়াই হচ্ছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে দখলদারগুলো
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানের দোয়ার টাইমার ঘিরে আতঙ্ক, মার্কিন বিমানবন্দরে নিরাপত্তা তোলপাড়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবেশী দেশে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শায়খ, মুজাহিদ ও আলেমরূপী ইহুদি এজেন্টের হাকীকত ফাঁস!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় এসে যোদ্ধাদের হামলার কবলে পড়ে এভাবেই তছনছ অবস্থায় দখলদার ইসরাইলের সামরিক যান।
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)