জাপান-কোরিয়া ধরনের প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্র-সৌদি আরবের!
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ রবি’ ১৩৯১ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি করতে চাচ্ছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। আমেরিকার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার জন্য মার্কিন চাপের মুখে এই চুক্তি সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
চুক্তির সম্ভাব্য রূপরেখা অনুযায়ী, সৌদি আরব তার ভূখ-ে হামলা হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জাপান বা দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে ধরনের চুক্তি আছে, এটা অনেকটা সে ধরনেরই হতে পারে।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনে হাউছি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয়েই যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তি করতে আগ্রহী হয়ে ওঠেছে।
রিয়াদ মনে করছে, বাইডেন প্রশাসনের সাথে ইসরাইল নিয়ে যে আলোচনা চলছে, তার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই সম্ভাব্য চুক্তি।
এছাড়া সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার দেশে একটি বেসামরিক পরমাণু কর্মসূচি উন্নয়নে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা চাচ্ছে। এছাড়া ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের ছাড় দেয়ার বিষয়টিও সৌদি দাবির মধ্যে রয়েছে।
উল্লেখ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ায় বর্তমানে মার্কিন সৈন্যবাহিনী অবস্থান করছে। ওই দেশ দুটির মতো চুক্তি হলে সৌদি আরবেও মার্কিন সৈন্য মোতায়েন হবে কিনা তা স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্র ২০২১ সালে সৌদি আরব থেকে তার প্যাট্রিয়ন ক্ষেপণাস্ত্র ব্যাটারি প্রত্যাহার করে নেয়। তবে জুনে কংগ্রেসে পাঠানো হোয়াইট হাউসের এক চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সৌদি আরবে ২,৭০০ মার্কিন সৈন্য রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)