জাপানে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আল ইহসান ডেস্ক:
জাপানে আঘাত হেনেছে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ ইজুতে এই সতর্কতা জারি করা হয়েছে। জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইজু দ্বীপ জাপানের রাজধানী টোকিওর প্রিফেকচারে অবস্থিত। রাজধানী থেকে এই দ্বীপ দক্ষিণ দিকে অবস্থিত। স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটের দিকে জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সি এই সতর্কতা জারি করে।
জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সির সতর্কতা অনুসারে, সুনামির ঢেউয়ের উচ্চতা ১ মিটার পর্যন্ত হতে পারে। তবে কেবল ইজু দ্বীপ নয়, জাপানের চিবা থেকে শুরু করে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকা এই সুনামি সতর্কতার আওতায় থাকবে বলে জানানো হয়েছে। তবে এ ক্ষেত্রে সুনামির ঢেউয়ের উচ্চতা.২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। ভূমিকম্পটি বেলা ১১টার দিকে প্রশান্ত মহাসাগরের দ্বীপ ইজুর ত্রোশিমা অঞ্চলে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। উপকূলীয় ও নদীর মোহনা অঞ্চলের লোকজনকে মূল ভূখ-ের উঁচু এলাকায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।