জাপানে ১২৪ বছরে সবচেয়ে কম শিশু জন্মের রেকর্ড
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাপানে বাৎসরিক জন্মহার ও মৃত্যুহার নথিভুক্ত করা হয় ১২৪ বছর ধরে। সেই হিসাব রাখা শুরুর পর থেকে, গত বছর ২০২২ সালে সবচেয়ে কম শিশু জন্ম হওয়ার রেকর্ড হয়েছে।
জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমস গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২২ সালে জাপানে জন্ম নিয়েছে ৭ লাখ ৯৯ হাজার ২৩৮ শিশু। ২০২১ সালের তুলনায় যা ৫.১ শতাংশ কম। তবে জন্মহার হ্রাস পেলেও মৃত্যুহার ৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর দেশটিতে ১০ লাখ ৫৮ হাজার মানুষ মারা গেছে।
জন্মহার কম মানে, ভবিষ্যতে জাপানে কর্মক্ষম মানুষ এবং করদাতার সংখ্যা কমবে। এরমানে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশটিকে সামনে অনেক ঝামেলা পোহাতে হবে।
বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ রয়েছেন জাপানে। আর কর্মঅক্ষম এসব বয়স্ক মানুষদের সেবায় এখন দেশটিকে আরও বেশি অর্থ খরচ করতে হচ্ছে। যা জাপানকে বিশ্বের মধ্যে সবচেয়ে ঋণী দেশে পরিণত করছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে জাপান টাইমস।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা এক সপ্তাহ আগে বলেছেন, জন্মহার এখন এতই উদ্বেগজনক যে, আগামী কয়েক বছর পর হয়ত জাপান জনবলের অভাবে নিজেদের স্বাভাবিক কার্যক্রমই চালাতে পারবে না।
মাত্র ৪০ বছরের মধ্যে দেশটিতে জন্মহার প্রায় অর্ধেক হয়েছে। ১৯৮২ সালেও দেশটিতে প্রায় ১৫ লাখ শিশুর জন্ম হয়েছিল। কিন্তু ২০২২ সালে এসে তা ৮ লাখেরও নিচে নেমেছে।
জাপান ছাড়াও এশিয়ার সর্ববৃহৎ দেশ চীনও একই সমস্যায় আছে। দেশটির ইতিহাসে গত ৬০ বছরের মধ্যে প্রথমবার জনসংখ্যা কমে গেছে বলে জানিয়েছিল সরকারি সূত্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)