জাপানে তাণ্ডব চালিয়ে চীনের পথে টাইফুন ‘ডলফিন’
, ২৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে প্রচণ্ড আঘাত হানার পর এবার পূর্ব চীনের উপকূলীয় অঞ্চলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ডলফিন’। ঝড়ের প্রভাবে ইতোমধ্যে জাপানে ১৪ হাজারেরও বেশি বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
টাইফুনের আশঙ্কায় চীন ইতোমধ্যে তাদের পূর্ব উপকূলে সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণসহ বন্দর, বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে।
জাপানে ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতি:
জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) তথ্যমতে, টাইফুনটি বর্তমানে ওকিনাওয়ার কুমে দ্বীপের উত্তর-পশ্চিমে অবস্থান করছে। এর কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬২ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ২১৬ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঝড়ের প্রভাবে ওকিনাওয়া ও খাগোশিমা অঞ্চলের আমামি দ্বীপে ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাস বইছে। ওকিনাওয়া প্রাদেশিক সরকার জানিয়েছে, ঝোড়ো হাওয়ায় জাপানের পাশাপাশি তাইওয়ান ও চীনে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।
টাইফুন ডলফিন সোমবার ভোরের মধ্যে চীনের ঝেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র।
বন্দর ও পরিবহন বন্ধ: ঝেজিয়াং উপকূলীয় সতর্কতা বাড়িয়েছে এবং ১৬২টি ফেরি পথ ও বন্দর কার্যক্রম স্থগিত করেছে। বিখ্যাত ইয়াংশান বন্দর থেকে সব জাহাজ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ফ্লাইট ও ট্রেন বাতিল: নিংবো আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে এবং একাধিক ট্রেন সার্ভিস বাতিল করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)