জাপানে জনসংখ্যার খরা: ২৫ বছরে গ্রামে ১ম শিশুর জন্ম
প্রায় সাত বছর আগে কেনতারো ইয়োকোবোরি জন্ম গ্রহন করে। এ ছেলেটি ছিল সোগিও জেলার কাইয়াকামি গ্রামে ২৫ বছরের মধ্যে জন্ম নেয়া প্রথম শিশু। তার জন্ম গ্রামবাসীদের জন্য ছিল এক অলৌকিক ঘটনা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধু ও স্বজনরা তার মা-বাবা মিহো ও হিরোহিতোর বাসায় এসে তাদের সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানায়। তাদের মধ্যে অনেকে ছিলো প্রবীন মানুষ।
২৫ বছর গ্রামটিতে কোন শিশু জন্ম গ্রহণ না করায় জনসংখ্যা কমে ১,১৫০ জনে দাঁড়ায়। ৪০ বছর আগে যা ছিল প্রায় ৬,০০০। এ সময়ে গ্রামের তরুণরা বুড়ো হয়ে গেছে। আর বুড়োরা মারা গেছে। অনেক বাড়ি পরিত্যক্ত হয়ে রয়েছে। বহু বাড়ি বন্য প্রাণীর আবাসে পরিণত হয়েছে। জাপানের অসংখ্য গ্রাম ও শহরের উদাহরণ ফুটে উঠেছে কাউয়াকামি গ্রামের মধ্যে। তরুণরা বড় বড় শহরে চলে যাওয়ায় এমন বহু গ্রাম ও শহর বিস্মৃত ও অবহেলিত অবস্থায় পড়ে আছে।
জাপানীদের ৯০ শতাংশেরও বেশি এখন টোকিও, ওসাকা ও কিয়োটোর মতো শহরে বাস করে। জাপানের শিনকানসেন বুলেট ট্রেনের মাধ্যমে এসব শহর পরস্পরের সাথে যুক্ত রয়েছে। পল্লী অঞ্চলগুলো কৃষি, বন, খামার করার মতো শিল্প-কারখানার জন্য উন্মুক্ত রয়েছে। সেখানে শ্রমিকের ভীষণ অভাব। লোকজন বৃদ্ধ হয়ে পড়ায় এ সংকট আগামীতে আরো প্রকট আকার ধারণ করতে পারে। ২০২২ সাল নাগাদ ১০ বছরে কৃষি ও বন বিভাগের শ্রমিকের সংখ্যা সাড়ে ২২ লাখ থেকে ১৯ লাখে কমে আসে।
জাপানের সমস্যা হচ্ছে দেশটির শহরের মানুষেরা সন্তানধারণ করতে চায় না। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রজননের সময় ফুরিয়ে যাচ্ছে।’ তার কথা জাপানের জনগণ শুনছে বলে মনে হয় না। জনসংখ্যার খারাপ অবস্থার আলোকে তিনি সতর্ক করে দেন যে, দেশ সামাজিক কাজকর্ম ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। তা আর চালিয়ে যাওয়া হয়ত সম্ভব হবে না।
২০২২ সালে জাপানে ৭ লাখ ৯৯ হাজার ৭২৮ জন শিশু জন্ম নেয়। ১৯৮২ সালে জন্ম নিয়েছিল ১৫ লাখ শিশু। দেশটির জন্ম হার ১.৩ শতাংশে নেমে গেছে। অথচ জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখতে জন্ম হার ২.১ শতাংশ থাকা জরুরী। এক দশকের বেশি সময় ধরে জাপানে জন্মের চেয়ে মৃত্যুর হার বেশি চলে আসছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।