জাপানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়, স্থানীয়দের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ
, ১২ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৮ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৩ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাপানের পূর্বাঞ্চলের কাছ দিয়ে ‘খুবই শক্তিশালী’ ঘূর্ণিঝড় বয়ে চলেছে। ফলে গত জুমুয়াবার (১৬ আগস্ট) হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনার পাশাপাশি কয়েক ডজন ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাতে স্থানীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টায় ঘূর্ণিঝড় ‘আম্পিল’ পূর্বাঞ্চলীয় কান্তো অঞ্চলের টোকিওর কাছের চিবা প্রদেশের চোশি শহরের ১৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
জেএমএ আরও বলেছে, আম্পিল প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। প্রচ- বাতাসের কারণে বিভিন্ন ধ্বংসাবশেষের টুকরোর আঘাতে আহত হওয়ার ঝুঁকি আছে। এমনকি চলন্ত ট্রাকও উলটে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আম্পিলের বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২১৬ কিলোমিটার বলে জানিয়েছে সংস্থাটি। এরই মধ্যে ফুকুশিমা থেকে হাজারো অধিবাসীকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শহর থেকে ১৮ হাজার ৫০০ অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে।
ঝড়ের প্রভাবে এরই মধ্যে অন্তত আড়াই হাজার ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এয়ারলাইন গ্রুপ এএনএ হোল্ডিংস বলেছে, তারা ২৮১টি অভ্যন্তরীণ ও ৫৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করবে। এছাড়া জাপানের বৃহত্তম অভ্যন্তরীণ বিমানবন্দর হানেদা থেকে ৩২ টি ফ্লাইট বাতিল করা হবে।
কেন্দ্রীয় জাপান রেলওয়ে জানিয়েছে, টোকিও ও নাগোয়ার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেন সারাদিন বন্ধ ছিল। আরও কয়েকটি বুলেট ট্রেনের চলাচল স্থগিত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)