জাপানে নিম্নমুখী জন্মহার:
জাপানের সমাজব্যবস্থা অচল হয়ে পড়ার দ্বারপ্রান্তে -প্রধানমন্ত্রী
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ তাসি, ১৩৯০ শামসী সন, ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২২ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
জাপানে গত বছর আট লাখের কম শিশুর জন্ম হয়েছে। দেশটিতে জন্মহার ক্রমাগত হ্রাস পাচ্ছে। এখনই যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে দেশটির সমাজব্যবস্থা অচল হয়ে পড়বে বলে সতর্ক করেছে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
৭০র’ দশকেও দেশটিতে বছরে ২০ লাখের বেশি শিশুর জন্ম হত। বিশ্বের অনেক দেশই এখন জন্মহার হ্রাসের সংকটে ভুগছে। এমনকী, জাপানের প্রতিবেশী দেশ চীনেও ২০২২ সালে জন্মহার হ্রাস পেয়েছে।
কিন্তু জাপানের জন্য গত কয়েক দশক ধরে এটি বিশেষ সমস্যায় পরিণত হয়েছে।
সমাজে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে। কিন্তু তাদের সমর্থন দেওয়ার জন্য তরুণ কর্মীর সংখ্যা হ্রাস পাচ্ছে।
বিশ্ব ব্যাংকের তথ্যানুযায়ী, বয়স্ক বা বৃদ্ধ জনসংখ্যার দিক দিয়ে জাপান এখন বিশ্বে দুই নম্বরে রয়েছে। দেশটির মোট জনসংখ্যার ২৮ শতাংশের বয়স ৬৫ বছরের উপরে।
পার্লামেন্টে এক বক্তৃতায় কিশিদা বলেছে, একটি সমাজ হিসেবে আমরা চলতে পারব কিনা তা নির্ধারিত হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে জাপান। দীর্ঘদিন ধরে জন্মহার নিম্নমুখী হওয়ায়, দেশের সামাজিক ও সাংস্কৃতিক চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এমনটি চলতে থাকলে আমরা সব দিক থেকে চরম বিপর্যয়ে পড়বো।
সরকারি হিসাব অনুয়ায়ী, গত বছর জাপানের জন্মহার রেকর্প পরিমাণে হ্রাস পায়, যা অন্য কোনো সময়ে দেখা যায়নি। সে বছর দেশটির জন্মহার প্রথমবারের মতো আট লাখের নিচে নেমে যায়। সরকারের ধারণা ছিল, আরও আট বছর পরে গিয়ে এমনটি হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












