জাপানি মুদ্রার পতন ঠেকানো যাচ্ছে না
কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না জাপানি মুদ্রার পতন। সম্প্রতি ডলারের বিপরীতে ইয়েনের উল্লেখযোগ্য পতন হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির নীতিনির্ধারকরা অর্থনীতির কাঠামোগত বিষয়গুলোতে মনোযোগ দিচ্ছে। কারণ মুদ্রার পতন ঠেকানোর ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।
আজ প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের শুরুর দিক পর্যন্ত মুদ্রার পতন ধীর করার জন্য জাপান প্রায় ৯ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে। ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মান কমে দাঁড়িয়েছে প্রায় ১৬০ ইয়েনে, যা ৩৪ বছরের মধ্যে সর্বনিম্ন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।