জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান প্রশ্নবিদ্ধ
, ০৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১ ছানী, ১৩৯৩ শামসী সন , ৩০ জুন, ২০২৫ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। তার অধীনে দুই হাজার ২৫৭টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করেন প্রায় সাড়ে ৩৪ লাখ শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর লেখাপড়ার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে বিগত আওয়ামী সরকারের সাড়ে ১৫ বছরে এই শিক্ষা খাতটি বেশ বিপর্যস্ত হয়ে পড়ে।
শর্ত পূরণ ছাড়াই দলীয় বিবেচনায় একের পর কলেজের অধিভুক্তি, মানহীন শিক্ষক নিয়োগ, ভর্তি পরীক্ষা বাতিল, ঠিকমতো ক্লাস না হওয়া, মন্ত্রণালয়-অধিদপ্তর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়হীনতা, তুলনামূলক কম বাজেট বরাদ্দসহ নানা কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় বড় এই উচ্চশিক্ষা খাতের মানোন্নয়নের বিষয়টি বেশ চ্যালেঞ্জের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ৫ আগস্টের পর নিয়োগপ্রাপ্ত উপাচার্যের নেতৃত্বে নতুন নতুন পরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান নিশ্চিতের চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক কলেজ পরিদর্শন, বিভিন্ন তথ্য সংগ্রহ, শর্ত পূরণ না করা মানহীন কলেজের অধিভুক্তি বাতিলসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এ খাতে শিক্ষার মান বাড়াতে বড় ধরনের সংস্কার কার্যক্রম গ্রহণ জরুরি বলে মনে করছেন শিক্ষা-সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ নিজেই। শিক্ষকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি বলেন, কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন করতে না পারলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মান উন্নত করা সম্ভব নয়। আর বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের পূর্বশর্তই হচ্ছে কলেজ শিক্ষার মানোন্নয়ন। কলেজগুলোর ব্যাপক সংস্কার ছাড়া উচ্চশিক্ষা সংস্কারে আশানুরূপ কোনো ফলাফল আসবে না।
শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে উপাচার্য এএসএম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীরা কী কারণে ক্লাসে অনুপস্থিত থাকে, তা আমরা চিহ্নিত করছি। বিভিন্ন উপায়ে ছেলেমেয়েদের কীভাবে ক্লাসে আনা যায়, কীভাবে ইনসেনটিভ দেওয়া যায়, সে বিষয়ে আমরা উদ্যোগ নিচ্ছি। আগামীতে ক্লাসে অংশগ্রহণ বাড়বে। তবে সব কলেজে উপস্থিতি কম-এটা বলা যাবে না। শতবর্ষী ও জেলা পর্যায়ের কলেজগুলোতে হাজিরা মেইনটেন করা হয়।
সংশ্লিষ্টদের অভিযোগ, সরকারি কলেজগুলোর প্রিন্সিপাল নিয়োগ, বদলি, প্রমোশন-সংশ্লিষ্ট সব কাজ শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পৃক্ততা না থাকায় শিক্ষা কার্যক্রম নিশ্চিতের ক্ষেত্রে তাদের কোনো জবাবদিহিও থাকে না।
অপরদিকে বেসরকারি কলেজগুলো পরিচালিত হয় গভর্নিং বডির অধীনে। দলীয় রাজনীতির প্রভাবেই এসব কমিটি হয়ে থাকে। তারাও একাডেমিক বিষয়ে তেমন একটা মনিটরিং করে না। ফলে অনেকটা শিক্ষক-শিক্ষার্থীদের ইচ্ছামতই চলে কলেজের শিক্ষা কার্যক্রম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে লুকানো ৩০ হাজার মাদক ইয়াবা জব্দ
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুয়া খেলে ৫ লাখ ঋণ, সর্বস্ব হারিয়ে ভ্যানচালকের আত্মহত্যা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট খাতার শেষ ঠিকানা ভাঙারির দোকান
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাবেদের ফ্ল্যাটে মিললো ৩০০ কোট, ৫৩২ টাই ও ৮ বিলাসবহুল গাড়ির চাবি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বগুড়ায় ডিবি কার্যালয় থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকারি কর্মকর্তাদের গাড়ির ভাতা ৫০ হাজার কেন বহাল?’
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মব সংস্কৃতি চালু করেছেন এনসিপি নেতারা -বুলু
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে সারের মজুত পর্যাপ্ত, কারসাজি করলে কঠোর ব্যবস্থা -পানিসম্পদ প্রতিমন্ত্রী
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় -বিএনপি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত -ফখরুল
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












