জাতীয় নির্বাচন স্থগিতের দাবি ১৩৫ সাংবাদিকের
, ১৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
১৩৫ জন দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একপাক্ষিক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, আওয়ামী লীগসহ কয়েকটি বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া এ নির্বাচন গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং এতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না। যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক তৈমুর ফারুক তুষারের সই করা বিবৃতিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। দলটির প্রতীক ‘নৌকা’ ব্যালট পেপারে অনুপস্থিত থাকবে। এতে দেশের একটি বিশাল জনগোষ্ঠীর রাজনৈতিক পছন্দ উপেক্ষিত হচ্ছে, যা ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিক সংকট সৃষ্টি করতে পারে। সাংবাদিকরা সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচনের দায়বদ্ধতা রক্ষা করতে পারছে না। প্রশাসনিকভাবে সরকারসমর্থিত কয়েকটি দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনের গঠন ও কর্মকা- নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে বলে তারা উল্লেখ করেন।
বিবৃতিতে ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন, পরবর্তী সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিতের প্রেক্ষাপট তুলে ধরা হয়। সাংবাদিকদের মতে, এ পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করলে তা গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। এ অবস্থায় তারা অবিলম্বে বর্তমান নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করে সব রাজনৈতিক দল ও মতের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসার মানচিত্রে অন্ধকারে উপজেলা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খননের মাটি যাবে ইটভাটায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ মিনিটের পথ যেতে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষির বি-স্ট্রং প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না -বিমানমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তসহ এনসিপির তিন দাবি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড আমাদের জন্য বড় শিক্ষা -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দলের রাজপথে নতুন নাটক -রিজভী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় -রুমিন ফারহানা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চা বাগানের অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)