জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, প্রস্তুত বাংলাদেশ -প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস।
মালয়েশিয়ায় সরকারি সফরে থাকা প্রধান উপদেষ্টা গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে এই ঘোষণা দেয়।
তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।
বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশে সে বলেছে, বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এখানে সম্ভাবনা অপার। বিনিয়োগের পরিবেশ এখন অনেক স্থিতিশীল এবং ব্যবসাবান্ধব বলেও মন্তব্য করেছে সে।
রোহিঙ্গা সংকট নিয়েও এই ব্রিফিংয়ে কথা বলেছে ইউনূস। সে বলেছে, রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট। এই সংকট সমাধানে আঞ্চলিক সংগঠন আসিয়ান-এর সহায়তা প্রয়োজন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।