সারজিসের বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকা-ে বিএনপিকে জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিসের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
মামলার আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, মামলার শুনানি শেষে বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সারজিস বেশ কয়েকবার বিএনপিকে নিয়ে এমন অপপ্রচার চালিয়েছে। বিষয়টি দলের কর্মীদের মনে আঘাত করেছে। আশা করি সে এখন থেকে আরও সচেতন হবে।
মামলার বাদী তানভীর সিরাজ অভিযোগ করে বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু সারজিস না জেনেই এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দিয়েছে, যা দলের ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণœ করেছে। ইতোমধ্যে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন করে স্পষ্ট করেছেন যে, এতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। দলের নির্দেশনা অনুযায়ী আমি এই মামলা করেছি এবং আশা করি ন্যায়বিচার পাব।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।