জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে ভোলার গ্যাস
, ০৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় ও দীর্ঘ মেয়াদে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিতে চলতি বছর ভোলার গ্যাস জাতীয় গ্রিডে পরিবহণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ভোলা থেকে বরিশাল, পরে কুয়াকাটা-খুলনা-গোপালগঞ্জ হয়ে পাইপ লাইন যুক্ত হবে জাতীয় গ্রিডে। এদিকে পেট্রোবাংলার অধীনস্থ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) প্রায় ১৩শ’ কোটি টাকা ব্যয়ে পাইপলাইন নির্মাণের একটি প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এর আগে গত বছর জ্বালানি সংকট তীব্র হলে কম্প্রেস পদ্ধতিতে সিএনজিতে রূপান্তর করে শাহবাজপুর থেকে ঢাকায় গ্যাস আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে নানা জটিলতায় ওই প্রকল্প সফল হয়নি। পরে শাহবাজপুর ও ভোলা নর্থের পর ইলশা গ্যাস ক্ষেত্রে বিপুল পরিমাণ গ্যাসের মজুদ আবিষ্কারে তা পরিবহণে সরকারের ওপর বাড়তি চাপ তৈরি হয়। কারণ ডলার সংকট ও আমদানি গ্যাসের উচ্চমূল্য এবং স্থানীয় গ্যাসের উৎপাদন হ্রাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছিল।
বেসরকারি প্রতিষ্ঠান সামিট গ্রুপের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের এই চুক্তি করার পর প্রশ্ন ওঠে ভোলার বিপুল পরিমাণ গ্যাস কেন জাতীয় গ্রিডে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এমন পরিস্থিতিতে সরকার সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানসহ ভোলার গ্যাস পরিবহণের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় পেট্রোবাংলার অধীনস্থ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড ১৩শ’ কোটি টাকা ব্যয়ে ৬৫ কিলোমিটার পাইপলাইন নির্মাণের প্রস্তাব দেয়। সম্প্রতি দেওয়া এই প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে ৩০ ইঞ্চি ব্যাসার্ধের পাইপলাইন ভোলার শাহবাজপুর গ্যাস ফিল্ড এবং ভোলা নর্থ গ্যাস ফিল্ড হয়ে বরিশালের লাহারহাট পর্যন্ত গ্যাস সরবরাহ করবে। পরে যা কুয়াকাটা-বরিশাল-গোপালগঞ্জ-খুলনা হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর এই প্রকল্পের সময়সীমা ধরা হয়েছে ২০২৬ সাল।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রুখসানা নাজমা ইসহাক জানান, সরকারের ইচ্ছাতেই ভোলার গ্যাস পরিবহণে জিটিসিএল একটি প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে। পরিকল্পনা কমিশন অনুমতি দিলে কাজ শুরু হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্রব্যমূল্যের চাপে পিষ্ট মানুষ, বেড়েই চলছে মূল্যস্ফীতি
০৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে এসেছে ক্রুড অয়েল, চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি
০৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নরসিংদীর বেলাবোতে তালা লাগিয়ে মসজিদ দখলের অভিযোগ: মসজিদ সবার জন্য খুলে দেয়ার দাবিতে মুসল্লীদের সংবাদ সম্মেলন
০৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার বাড়তে যাচ্ছে বিদ্যুতের দাম
০৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারা পাচ্ছেন অস্ত্র ফেরত, কারা হারাচ্ছেন লাইসেন্স
০৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত, একনেকে উপস্থাপন হবে -এ্যানি
০৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে এসেছে ক্রুড অয়েল, চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি
০৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাওরে বন্যার আগেই ঘরে উঠবে ধান, বাকৃবি গবেষকদের সফলতা
০৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ
০৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেল ছেড়েছেন ১৭০ দক্ষ কর্মী!
০৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ
০৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্রসম্যাচ ছাড়াই রক্ত দিচ্ছে রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার
০৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)