সীমান্ত দিয়ে অবাধে আসছে অবৈধ ভারতীয় চিনি
নিজস্ব প্রতিবেদক:
সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ চিনি আনা হচ্ছে অবৈধভাবে। চোরাকারবারিরা এসব ছড়িয়ে দিচ্ছে সারাদেশে। এ পরিস্থিতিতে সরকারকে চিঠি দিয়েছে চিনি আমদানি ও পরিশোধনকারী কোম্পানিগুলো। তবে ১৩ দিন আগে চিঠি দেওয়া হলেও চোরাচালান বন্ধে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন আমদানিকারকরা।
চিনি আমদানি ও পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ) নেতারা বলছেন, অবৈধ কারবার বন্ধ না হলে দেশীয় চিনি শিল্প বড় ক্ষতির মুখে পড়বে।
তবে ভোক্তা-সংশ্লিষ্টরা বলেন, দেশে চিনি আমদানি করে অল্প কয়েকটি কোম্পানি। বাজার তাদের নিয়ন্ত্রণে থাকে। বিশ্ববাজারে দাম বাড়ার অজুহাতে তারা ইচ্ছামতো দাম বাড়ায়। কিন্তু বিশ্ববাজারে দাম কমলে দেশে সেই হারে কমানো হয় না। এমনকি ভারতের চেয়ে প্রায় দ্বিগুণ দামে দেশে চিনি বিক্রি হচ্ছে। সে কারণে অবাধে ঢুকছে চিনি। এটি বন্ধ করতে দাম সমন্বয় জরুরি। অবৈধ পথে চিনি আনা বন্ধ করার অনুরোধ জানিয়ে গত ১০ আগস্ট বিভিন্ন বিভাগে পাঠানো ওই চিঠিতে বিএসআরএ বলেছে, সরকার গত অর্থবছরে প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে আমদানি করা চিনি থেকে। তিন মাস ধরে ভারত থেকে নিম্নমানের চিনি অবৈধভাবে দেশে ঢুকছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে দেশীয় চিনি শিল্পের ব্যাপক ক্ষতি হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশীয় চিনি শিল্পের ধ্বংস অনিবার্য। এ বিষয়ে সরকার অবহিত থাকলেও কোনো কার্যক্রম গ্রহণ না করায় আমদানিকারকরা উদ্বিগ্ন।
আমদানিকারকরা জানিয়েছেন, সিলেট, মৌলভীবাজার, বি-বাড়িয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর ও ফেনী সীমান্ত দিয়ে চিনি ঢুকছে। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকটি চালান জব্দ করেছে। তবে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সরকার।
এদিকে সিলেট সীমান্ত দিয়ে কীভাবে দেশে চিনি ঢুকছে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে তা বিস্তারিত তুলে ধরেছেন ওই অঞ্চলের কিছু ব্যবসায়ী। সম্প্রতি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তারা এ বিষয়ে তাঁকে অবহিত করেন। আমদানিকারকদের কাছ থেকে পাওয়া এ-সংক্রান্ত একটি ভিডিওতে দেখা গেছে, এ ধরনের চোরাকারবারির সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ জড়িত রয়েছে বলে অভিযোগ করছেন তারা। পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে তাদের আশ্বস্ত করেন।
এ বিষয়ে ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের সিনিয়র সহকারী ব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার ভারতের কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে বলেন, সীমান্ত এলাকাগুলো দিয়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ ট্রাক চিনি ঢুকছে দেশে। যেগুলোর বেশির ভাগ নিম্নমানের। সরকার চাইলে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে চোরাচালান বন্ধ করতে পারে। বিএসআরএর মহাসচিব গোলাম রহমান বলেন, অবৈধভাবে প্রতিদিনই ঢুকছে চিনি। এ ব্যাপারে পদক্ষেপ না নিলে দেশের পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো বড় ক্ষতির মুখে পড়বে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।