জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে -গুতেরেস
, ২৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাবি’ ১৩৯১ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাব ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেছে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ ব্যর্থতার জন্য পরিষদের সদস্যদের মধ্যে বিভক্তির নিন্দা জানিয়েছে সে। গুতেরেস বলেছে, সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে।
কাতারে দোহা ফোরামে অংশ নিয়ে গত রোববার এ মন্তব্য করেছে জাতিসংঘ মহাসচিব। এক দিন আগেই গত জুমুয়াবার নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির ওই প্রস্তাব তোলা হয়েছিল। পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্যই প্রস্তাবে সমর্থন জানায়। তবে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোয় শেষ পর্যন্ত তা সফলতার মুখ দেখেনি।
দোহায় দেওয়া ভাষণে আন্তোনিও গুতেরেস বলেছে, নিরাপত্তা পরিষদের সদস্যদের ‘ভূ-কৌশলগত বিভক্তির কারণে পরিষদ পক্ষাঘাতগ্রস্ত’ হয়ে পড়েছে। এ বিভক্তির কারণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না। এতে জাতিসংঘের ‘বিশ্বাসযোগ্যতা’ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবে অঙ্গীকার করে গুতেরেস বলেছে, গাজা পরিস্থিতির এত দ্রুত অবনতি হচ্ছে যে তা ‘বিপর্যয়ের’ দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাব এমন হবে যে ফিলিস্তিনিরা হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না। গাজা সংঘাত এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার ওপরও প্রভাব ফেলবে।
এর আগে গত ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কাতারসহ কয়েকটি পক্ষের মধ্যস্থতায় এটি সম্ভব হয়েছিল। দোহা ফোরামে নতুন করে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। তবে তিনি অভিযোগ করে বলেন, কাতার যুদ্ধবিরতি নিয়ে যতটা আগ্রহ দেখাচ্ছে, হামাস বা দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল ততটা দেখাচ্ছে না।
দক্ষিণে জোরদার হামলা: নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত শনিবার বলেছে, হামাস নির্মূল করতে তারা যুদ্ধ চালিয়ে যাবে। একই ইঙ্গিত দিয়ে দেশটির সেনাবাহিনীর প্রধান হেরজি হালেভি বলেছে, গাজায় আরও শক্তি প্রয়োগ করবে তার বাহিনী।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের এমন বক্তব্যের পর গত রোববার দক্ষিণ গাজায় হামলা জোরদার করেছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনী। হামাস জানিয়েছে, দক্ষিণে খান ইউনিস এলাকায় ‘তীব্র সহিংসতাপূর্ণ অভিযান’ চালিয়েছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সেনারা। সেখানকার নাসের হাসপাতালে হতাহত মানুষকে দেখা গেছে। খান ইউনিস থেকে মিসর সীমান্তে রাফাহ এলাকাগামী সড়কেও হামলা হয়েছে।
মধ্য গাজার বাসিন্দারাও সংঘাতের খবর দিয়েছেন। এ এলাকার বুরেইজ ও মাঘাজি শরণার্থীশিবিরে গোলাবর্ষণ করেছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি ট্যাংকগুলো। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বুরেইজ শিবিরে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের এক বিমান হামলায় সাতজন শহীদ হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে ১৭ হাজার ৭০০ জনের বেশি মানুষ শহীদ হয়েছেন। তাঁদের ৪০ শতাংশেরই বয়স ১৮ বছরের নিচে। এদিকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জাকি হানেগবি জানিয়েছে, গাজায় তারা অন্তত সাত হাজার হামাস যোদ্ধাকে শহীদ করেছে। তবে কীভাবে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে, তা উল্লেখ করেনি সে।
‘গাজার অর্ধেক মানুষই অভুক্ত’
গাজায় শুধু হতাহত মানুষই নয়, দিন দিন বাড়ছে ক্ষুধার্ত ব্যক্তিদের সংখ্যাও। গত জুমুয়াবার গাজার পরিদর্শনে গিয়েছিলো জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) উপপরিচালক কার্ল স্কাউ। পরে সে জানিয়েছে, গাজার অর্ধেক মানুষ অভুক্ত থাকছেন। সেখানে পর্যাপ্ত খাবার নেই।
এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে কার্ল স্কাউ আরও বলেছে, প্রয়োজনীয় ত্রাণসহায়তার সামান্যই গাজায় ঢুকতে পারছে। এখানকার বাসিন্দাদের প্রতি ১০ জনের মধ্যে ৯ জনেরই প্রতিদিন খাবার জোটে না। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের অব্যাহত হামলার দিকে ইঙ্গিত করে সে বলেছে, গাজার পরিস্থিতির কারণে ত্রাণ পৌঁছানো ‘প্রায় অসম্ভব’ হয়ে উঠেছে।
এখন গাজায় মিসর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং খোলা রয়েছে। এই ক্রসিং দিয়ে সীমিত আকারে গাজায় ত্রাণ ঢুকছে। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেছে, গাজায় যত বেশি সম্ভব ত্রাণসহায়তা পৌঁছাতে সব রকমের চেষ্টা চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












