জাতিসংঘও এ মামলা পর্যবেক্ষণ করছে: হাইকোর্টকে ড. ইউনূসের আইনজীবী
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিল প্রশ্নে রুল শুনানিতে তার আইনজীবী বলেছে, ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা হওয়ায় জাতিসংঘও এ মামলার বিচার পর্যবেক্ষণ করছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিচারক এস এম কুদ্দুস জামান ও বিচারক সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চে রুল শুনানিতে তিনি এসব কথা বলেন।
আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, আপনাদের পূর্বের এক আদেশে মতামতে একটি ভুল ছিল। তাই আমরা আপনার আদালতে ন্যায়বিচার না পাওয়ার শংকার কথা বলেছিলাম। কিন্ত আপিল বিভাগ বলেছেন, আপনার আদালত পূর্বে যেহেতু এই মামলা শুনেছেন এ কারণে আপনার আদালতে পাঠিয়েছে।
এ সময় হাইকোর্ট বলে, আপনি তো আমাদের বেঞ্চে না পাঠানোর জন্য রিভিউ করতে পারতেন। আপিল বিভাগ না পাঠালে আমরা শুনানির দিন নির্ধারণ করতাম না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।