জরিমানার টাকা জোগাড় করতে সন্তান বিক্রি করতে চায় গৃহবধূ!
, ১৩ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
লক্ষ্মীপুর সংবাদদাতা:
রামগঞ্জে অসুস্থ স্বামীকে নিয়ে দুঃসহ জীবনযাপন করা নাজমা বেগম নামের এক গৃহবধূ আদালতের জরিমানা পরিশোধ করতে না পেরে নিজের সাড়ে চার বছরের সন্তানকে বিক্রি করার ঘোষণা দিয়েছে।
জানা যায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের হরিশ্চর গ্রামের তেতিয়ালা বাড়ির বাসিন্দা নাজমা বেগমের স্বামী নাজমুল হুদা বয়সজনিত কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। এরই মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে গত বছরের সেপ্টেম্বরে দেবর হানিফ তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
থানার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান ভূঁইয়া অভিযোগটি প্রসিকিউশন দিয়ে আদালতে প্রেরণ করলে, ৩০ সেপ্টেম্বর আদালত স্বামী-স্ত্রীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে উভয়কে ৭ দিনের কারাদ- দেওয়ার নির্দেশ দেন।
রায়ের পর আদালত থেকে জানানো হয়, ৭ অক্টোবরের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে নাজমা বেগম ও তার স্বামীকে জেল খাটতে হবে। কিন্তু অর্থের অভাবে এবং আত্মীয়-স্বজন কিংবা প্রতিবেশীর সহযোগিতা না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েন নাজমা।
চোখে পানি নিয়ে তিনি বলেন, ‘আমার স্বামী অসুস্থ, আমি অসহায়। জরিমানার টাকা জোগাড় করতে না পারলে আমাদের জেলে যেতে হবে। আমার ছোট সন্তান নাইমুল হুদার ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ ভয়ে আছি। তাই বাঁচার স্বার্থেই আমি ছেলেকে দত্তক বা বিক্রি করে হলেও টাকা জোগাড় করতে চাই। ’
মানবিক এই আবেদন ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সরকারি সহযোগিতা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চট্টগ্রাম বন্দরে ক্যাবল ছিঁড়ে ট্রেলার ট্রাক ও কন্টেইনার ভেঙে ২ ভাগ!
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানী সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ সদস্য নিহত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষি কর্মকর্তার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমানবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে ব্যবসায়ী নিহত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ নিহত ২
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘রক্তের বদলে রক্ত’: ইরানের বিলবোর্ডে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের কফিনের ছবি
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ বছরে দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম, ডয়চে ব্যাংকের পূর্বাভাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভঙ্গুর অর্থনীতিতে দাঁড়িয়েও শুরুটা ভালো করেছে সরকার: ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে ১ মাসে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন, জানিয়েছে তেহরান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যে যত ট্রলই করেন না কেন, দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না: শিক্ষামন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খুলনায় মেয়ে হত্যা মামলায় বাবা গ্রেফতার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)