জরিমানার ক্ষমতা বাড়ছে গ্রাম আদালতের
গ্রাম আদালতের জরিমানার ক্ষমতা বাড়াচ্ছে সরকার। এখন ৭৫ হাজার পর্যন্ত জরিমানা করা গেলেও তা বাড়িয়ে ৩ লাখ টাকা করা হচ্ছে। এমন বিধান রেখে ‘গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মুহম্মদ মাহবুব হোসেন এ তথ্য জানান।
মাহবুব হোসেন বলেন, গত বছর এই আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। কিন্তু এটি সংসদে উপস্থাপন না হওয়ায় এবং নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ায় নতুন মন্ত্রিসভা থেকে অনুমোদন নেওয়ার নিয়ম রয়েছে। মন্ত্রিসভা এটিকে চূড়ান্ত অনুমোদন করে দিয়েছে।
তিনি বলেন, গ্রাম আদালতের আর্থিক ক্ষমতা (জরিমানার করার ক্ষমতা) ৭৫ হাজার থেকে বাড়িয়ে নতুন আইনে তা তিন লাখ টাকা করা হয়েছে। চেয়ারম্যানসহ পাঁচ জনের সমন্বয়ে গ্রাম আদালত হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।