জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ৩
, ৩০ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার তিন মাস পর শ্রীনগরে সেনাবাহিনীর অভিযানে ৩ সন্দেহভাজন অস্ত্রধারীকে হত্যা করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী নিহতদের ‘পাকিস্তানি’ বলে দাবি করেছে। ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, নিহত এই তিনজনই পেহেলগামে ২৬ জন হত্যার মূল হোতা বলে সন্দেহ করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শ্রীনগরের নিকটবর্তী পাহাড়ঘেঁষা জঙ্গলে ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথ অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন মহাদেব। ’
সূত্র জানিয়েছে, দাচিগাম জঙ্গলে সন্দেহজনক এক রেডিও বার্তা শনাক্ত করে সেনা গোয়েন্দারা। এরপর স্থানীয় গুজ্জর ও বকরওয়াল সম্প্রদায়ের কয়েকজন অস্ত্রধারীদের গতিবিধি সম্পর্কে তথ্য দেয়। এই তথ্যের ভিত্তিতে একাধিক সেনা দল ওই এলাকায় পাঠানো হয়। স্থানীয় সময় গত সোমবার সকালে ২৪-স্টেট রাইফেলস এবং ৪-প্যারা মিলিশিয়া বাহিনীর সদস্যরা ৩ অস্ত্রধারীকে চিহ্নিত করে এবং তাদের হত্যা করে।
অস্ত্রধারীদের লুকানোর জায়গা থেকে বেশ কয়েকটি গ্রেনেড ও রেশন উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পেহেলগাম হামলার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা স্পষ্ট হবে বলে জানিয়েছে সেনা সূত্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)