জম্মু-কাশ্মির ও হরিয়ানার বুথফেরত সমীক্ষায় চাপে বিজেপি
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৭ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ভারতের হরিয়ানা এবং জম্মু ও কাশ্মিরের বিধানসভা নির্বাচনে হারতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি। এরই মধ্যে অধিকাংশ বুথফেরত সমীক্ষায় বিজেপির হারের পূর্বাভাস মিলেছে। তার মধ্যে হরিয়ানায় এক দশক পরে কংগ্রেস সরকার গঠন করতে পারে। এছাড়া, ‘ইন্ডিয়া’র দুই শরীক ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট জম্মু ও কাশ্মিরে ক্ষমতা দখলের লড়াইয়ে এগিয়ে থাকতে পারে।
নির্বাচন বিষয়ক সংস্থা পিপলস পালস জানিয়েছে, হরিয়ানায় কংগ্রেস ৯০টির মধ্যে ৫৯টি আসন পাবে। আর বিজেপি পাবে ২৬টি। বাকি আসনগুলো পাবে অন্যান্য দলগুলো। দৈনিক ভাস্কর বলেছে, হরিয়ানায় বিজেপি ২৪টি, কংগ্রেস ৪৯টি এবং বাকি দলগুলো অন্যান্য আসন পাবে। আরেক সংস্থা ধ্রুভ রিসার্চ জানিয়েছে, এই রাজ্যে বিজেপি ২৭টি, কংগ্রেস ৫৭টি, অন্যান্য দল বাকি আসন পাবে।
অন্যান্য সংগঠনও কংগ্রেসকেই এগিয়ে রাখছে। যা নির্দেশ করছে হরিয়ানায় বিজেপির ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে সেখানে নতুন সরকার গড়তে যাচ্ছে রাহুল গান্ধীর কংগ্রেস। হরিয়ানায় যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চায় তাহলে তাদের ৯০টি আসনের মধ্যে ৪৬টি আসনে জয় পেতে হবে।
অপরদিকে জম্মু ও কাশ্মিরেও ৯০টি আসনে ভোট গ্রহণ হয়েছে। সেখানে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চাইলে ৪৬টি আসনে জয় পেতে হবে। তবে নির্বাচনবিষয়ক সংস্থাগুলো জানিয়েছে, জম্মু ও কাশ্মিরে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। পিপলস পালস জানিয়েছে জম্মু ও কাশ্মিরে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট পেতে পারে ৪৬ থেকে ৫০টি আসন, বিজেপি ২৩ থেকে ২৭টি, বাকি আসনগুলো অন্য দলগুলো।
দৈনিক ভাস্কর বুথ ফেরত জরিপে বলেছে, জম্মু-কাশ্মিরে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট পাবে ৩৫ থেকে ৪০টি আসন, বিজেপি ২০ থেকে ২৫টি আসন, বাকি দলগুলো অন্যান্য আসন। গুলিস্তান তাদের জরিপে বলেছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট পাবে ৩১ থেকে ৩৬টি আসন, বিজেপি ২৮ থেকে ৩৮টি আসন। আর বাকি দলগুলো অন্যান্য আসন পাবে। আগামী ৮ অক্টোবর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। ওইদিনই জানা যাবে এই দুটি জায়গায় নতুন সরকার গঠন করতে যাচ্ছে কোন দল। সূত্র: আনন্দবাজার পত্রিকা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)