জমি লিখে না দেয়ায় বাবার দাফন আটকাতে কবরে শুয়ে পড়লো ছেলে
নীলফামারীতে জমি লিখে না দেওয়ায় মজিবুর রহমান নামে এক ব্যক্তির লাশ দাফনে বাধা দেয়ার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। দাফন আটকাতে বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে পড়েন তিনি। পরে পুলিশের হস্তক্ষেপে লাশ দাফন করা হয়।
গতকাল জুমুয়াবার (২৯ মার্চ) সদর উপজেলার চাপড়া ইউনিয়নের জাদুরহাট বাটুলটারী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মজিবুর রহমান মারা যাওয়ার আগে জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ছেলে নওশাদ আলী তার মরদেহ দাফনে বাধা দেন। বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে থাকে সে।
বিষয়টি নিশ্চিত করে চাপড়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মাহাবুল ইসলাম বলেন, জমি লিখে না দেওয়ায় বাবার মরদেহ দাফনে ছেলের বাধা দেওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। দুপুরে পুলিশের হস্তক্ষেপে দাফনকাজ সম্পন্ন হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।