জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ আশির, ১৩৯১ শামসী সন , ৩০ মার্চ, ২০২৪ খ্রি:, ১৬ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে বিজেপির ভোট প্রচারের ইস্যু ‘বাংলাদেশ’। গতবার বিজেপির প্রচারের ইস্যু ছিল বাংলাদেশের সঙ্গে যোগাযোগে হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ। এবারের ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর।
১৯৬৫ সাল থেকে বন্ধ হয়ে যাওয়া ভারত-বাংলাদেশের হলদিবাড়ি-চিলাহাটি রেলপথটি চালুর দাবি ছিল দীর্ঘদিনের। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী জয়ন্তকুমার রায়ের ভোট প্রচারের ইস্যু ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে হলদিবাড়ি-চিলাহাটি রুটে রেলপথ চালু করা। ভোটে জিতে সাংসদ হয়ে তা বাস্তবায়ন করেছে। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত চলছে মিতালি এক্সপ্রেস। এবার বিজেপি প্রার্থী মূল ইস্যু করছেন ভারত থেকে বাংলাদেশের ওপর দিয়ে তেঁতুলিয়া করিডর চালু করা। জয়ন্তকুমার রায়ের দাবি, তেঁতুলিয়া করিডর হয়ে গেলে জলপাইগুড়ি থেকে কলকাতার দূরত্ব অনেক কমে যাবে।
স্থানীয় মানুষের আশা সে এবারও ভোটে জিতলে কথা রাখবে। চালু করবে ভারত-বাংলাদেশের মধ্যে দিয়ে তেঁতুলিয়া করিডর।
ভারত-বাংলাদেশ সীমান্তে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চাউলহাটি বর্ডার থেকে শুরু তেঁতুলিয়া করিডরের। এই করিডোর ভারতের উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে গিয়ে যুক্ত হবে। মাঝে থাকবে বাংলাদেশের তেঁতুলিয়া উপজেলার মধ্য দিয়ে ৪.২ কিলোমিটার রাস্তা। এই করিডর বাস্তবায়িত হলে উত্তর-পূর্ব ভারত থেকে কলকাতার দূরত্ব কমবে। জলপাইগুড়ি থেকে এখন কলকাতার দূরত্ব ৫৭৬ কিলোমিটার। এই করিডর চালু হলে, তা হবে ৩৮৮ কিলোমিটার হয়ে যাবে।
জয়ন্ত রায় বলে, ‘তেঁতুলিয়া করিডর নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে। এবার বাংলাদেশের তেঁতুলিয়া করিডোর দিয়ে রেলপথ যদি করা যায়, সেই আলোচনাও চলছে। কলকাতা থেকে জলপাইগুড়ির দূরত্ব যেমন কমে যাবে, তেমনি সময়ও বাঁচবে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)