জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই -তারেক রহমান
বিএনপি ৪৮তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করেছে বিএনপি। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই।” দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।