জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করেছে। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেগুলোকে বিশ্বাস করেছে। এই প্রতিশ্রুতিগুলো যদি অসম্পূর্ণ থাকে তাহলে যতই আমরা সাংগঠনিক কার্যক্রম করি কোনো কাজে আসবে না।
দলের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি, সরকারের বিদেশ সফরসহ চলমান নানা ইস্যুতে সম্প্রতি এক সাক্ষাতকারে এসব কথা বলেন বিএনপির এই মুখপাত্র।
রিজভী বলেন, সরকার কী কী কাজ করছে এবং কী কী প্রতিশ্রুতি ছিল সবই গণমাধ্যমের মাধ্যমে জনগণ জানতে পারে। কাজেই সরকারের যেসব কাজ... যেমন এর মধ্যে বাজেট অন্যতম, বাজেটে জনস্বার্থে তিনি কী কী কাজ করেছেন সেটি সবাই জানতে পারছেন গণমাধ্যমের মাধ্যমে। আমরা মিটিং মিছিলের মাধ্যমে বলেছি সরকার কী কী কাজগুলো করছে। যেমন ধরেন, এবারের বাজেটে মুদি দোকানদারের কথাগুলো আমরা বলেছি, যে তাদের ওপর কর আরোপ করা উচিত নয়। এটা একটা ব্যতিক্রমী বিষয়। এখন যে দল সরকারে আছে, সেই সরকার ও দলের লোক কেউ জনস্বার্থে যেটা আদৃত হবে না, সমাদৃত হবে না সে বিষয়গুলো নিয়ে বলতে হবে। আমরাও বলেছি, যে মুদি দোকানদারদের ওপর কর আরোপ করা ঠিক হবে না। সরকার সেটা শুনেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।