জনপ্রতিনিধিহীন স্থানীয় সরকার চলছে খুঁড়িয়ে
, ৩রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ১১টি সিটি করপোরেশনে নেই কোনো জনপ্রতিনিধি। ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ এবং ৩৩০টি পৌরসভাও চলছে জনপ্রতিনিধি ছাড়া, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের খ-কালীন দায়িত্বে। শুধু চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র রয়েছেন। তবে এখানেও নেই কোনো কাউন্সিলর।
সব মিলিয়ে জনপ্রতিনিধিহীন অবস্থায় আছে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। ফলে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ, পোহাতে হচ্ছে ভোগান্তি।
সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকারের প্রতিষ্ঠান পরিচালনার জন্য খ-কালীন দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তী সরকার। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ দপ্তরের কাজের পাশাপাশি বাড়তি কাজ হিসেবে কিছু সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দিয়ে থাকেন। ফলে এসব প্রতিষ্ঠান থেকে যেসব সেবা পাওয়ার কথা, সেগুলো মিলছে না। উপরন্তু শহর-গ্রামের অধিকাংশ রাস্তা-ঘাট ভেঙে একাকার। দীর্ঘ ধরে নেই তেমন কোনো সংস্কারকাজ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর অনেক সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদের মেয়র-চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ দেশ ছেড়েও পালিয়ে যান। কেউবা জুলাই হত্যা মামলায় কারাগারে রয়েছেন। নেই কাউন্সিলর, মেম্বারও।
এ অবস্থায় নতুন দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে সরকার জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের উদ্যোগ গ্রহণ করবে।
নির্বাচন কমিশনও (ইসি) স্থানীয় সরকার নির্বাচনের দিকে নজর দিয়েছে। ঈদুল ফিতরের পর স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে ইসি। তিনটি বড় সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে ইসির স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন রয়েছে প্রথম ধাপে নির্বাচনের তালিকায়। পর্যায়ক্রমে দেশের অবশিষ্ট ৯টি সিটি করপোরেশনসহ জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন আয়োজনের কথা ভাবছে ইসি। এমনকি সরকারের সিদ্ধান্ত পেলে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনেও ইচ্ছুক ইসি।
স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, মেয়াদোত্তীর্ণ বড় সিটি করপোরেশন নির্বাচনগুলো সেরে ফেলার প্রস্তুতি নিচ্ছি আমরা। এরপর পর্যায়ক্রমে অন্য নির্বাচন আয়োজনেও হাত দেব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)