সম্পাদকীয়-২
জননিরাপত্তাকে প্রধান কর্তব্য বললেও অন্তর্বর্তী সরকার করুণভাবে ব্যর্থ হচ্ছে কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পথে পরিচালিত হলেই সফল হওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস ঢাকায় ফিরে তার প্রথম বক্তৃতাতেই বলেছে, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ। সে বলেছিলো, ‘আমার ওপর আস্থা রাখুন’।
অথচ ক্ষমতা নেওয়ার প্রথম ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় দেখা যায় সবচেয়ে বেশি ব্যার্থ অন্তর্বর্তীকালীন সরকার।
বিচ্ছিন্ন কিংবা পরিকল্পিত ঘটনা, যা-ই বলা হোক না কেন, একের পর এক অঘটন ঘটেই চলেছে।
অথচ ৫ আগস্ট-পরবর্তী দেশের নতুন প্রেক্ষাপটে জনমনে সঙ্গতই প্রত্যাশা জেগেছিল সমাজ জীবনের স্তরে স্তরে কাক্সিক্ষত পরিবর্তনের রূপরেখা বাস্তবায়িত হওয়ার প্রেক্ষাপটে শান্তি-নিরাপত্তা ও মানুষের সুস্থ জীবনযাপনের পথ কণ্টকমুক্ত হবে। কিন্তু বিদ্যমান পরিস্থিতি সাক্ষ্য দিচ্ছে, অপরাধের পরিসর বিস্তৃত হওয়ায় জননিরাপত্তা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠিন প্রশ্নের মুখে পড়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এও বলা হয়েছে, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে নিরাপত্তা নিয়ে আতঙ্ক মানুষের স্বাভাবিক জীবনযাপনকে দুর্বিষহ করে তুলেছে। আমরা জানি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে সেনা-র্যাব-পুলিশের যৌথ অভিযান চলছে কিন্তু এরপরও থেমে নেই সমাজবিরোধীদের দৌরাত্ম্য।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে খুন-খারাবি, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, হামলাসহ নানা অপরাধমূলক কর্মকা-ের বার্তা প্রায় প্রতিদিনই সংবাদমাধ্যমে উঠে আসছে। প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিবেদনেই জানা গেছে, শুধু অক্টোবরেই সারা দেশে অন্তত ৯০ জন খুন হয়েছে। গণপিটুনির মতো চরম নিষ্ঠুর ও বর্বরোচিত ঘটনাও গত দুই মাসে কম ঘটেনি। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, লালবাগসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী বিদ্যমান পরিস্থিতির প্রেক্ষাপটে টহল জোরদার করেছে। ঢাকার বিভিন্ন এলাকায় পথে চলতে এখন পদে পদে ভয় পায় মানুষ- এও সংবাদমাধ্যমেরই বার্তা।
আমরা জানি, যেকোনো স্থিতিশীল সমাজের অন্যতম শর্ত জননিরাপত্তা। পরিবর্তিত প্রেক্ষাপটে অপরাধপ্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে শুধু সামাজিক অস্থিরতাই প্রত্যক্ষ কারণ নয়, এর সঙ্গে কোনো কোনো মহলের ক্ষমতা অপব্যবহারের মতো অনাকাক্সিক্ষত বিষয়গুলোও জড়িত। আমরা মনে করি, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি আরও গুরুত্বসহকারে আমলে নেওয়া প্রয়োজন।
সেনাবাহিনী পুলিশ-বিজিবির বিশাল শূন্যতা রক্ষায় অপারগ। তাই তারা যেটুকু পারে প্রতিটি এলাকায় সহিংসতার খবর পেলে ছুটে গিয়ে তা দমনে সচেষ্ট হয়।
পুলিশ বাহিনীকে অতি দ্রুত সময়ের মধ্যে সক্রিয় করতে হবে। পুলিশের এই গণবিরোধী ভূমিকার জন্য এর লোগো পরিবর্তন এবং পোশাক পরিবর্তনের প্রস্তাব এসেছে। এটা বাদ দিয়ে তাদের মাঝে সুন্নতী পোশাক কার্যকর করা যায়। এ ছাড়া অতি দ্রুত পুলিশের ভেতর থেকে দুর্নীতির শিকড় উৎপাটন করা দরকার।
দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথা সরকারের প্রধান কাজ। কিন্তু সরকার তা পারছে না এবং পারবেও না।
পবিত্র সূরা বাকারা শরীফের ২১৪ নম্বর পবিত্র আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, "ভেঙ্গে পড়ো না, নিরাশ হয়ো না, সাহায্য আসবেই, এটা মহান আল্লাহ পাক উনার ওয়াদা। জেনে রেখো মহান আল্লাহ পাক উনার সাহায্য অতি নিকটে!" বলাবাহুল্য প্রচলিত তন্ত্র-মন্ত্র গণতন্ত্র বাদ দিয়ে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ গ্রহণ করলেই খোদায়ী, গায়েবী সাহায্য পাওয়া এবং সফল হওয়া সম্ভব ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! ও সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক তথা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! এবং মুজাদ্দিদে যামান সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যর্থ ও.আই.সির বিপরীতে মুসলিম দেশগুলো নিয়ে সামরিক জোট গঠনের জন্য ইরানের আহবানকে গুরুত্বের সাথে সাড়া দিতে হবে।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মসজিদুল আকসাকে পুরো মুসলমান শূন্য করতে চাচ্ছে ইহুদী-খ্রীষ্টানরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নীরব এই মহামারী নিরসনে সরকারের নিস্ক্রিয় ভূমিকা বরদাশতযোগ্য নয়।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ পবিত্র ২২ শে মুহররমুল হারাম শরীফ! এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতের আগ্রাসান বহুর্মুখী। যুবসমাজকে ধ্বংস করার জন্য এদেশে মাদকের ভয়াবহ বিস্তার করছে।
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশীদের মধ্যে দেশের মুহব্বত, মুসলমানের মুহব্বত ও ঈমানের জজবার তীব্র জাগরণ দরকার।
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনেক বেশী দামে গম আমদানী করা হচ্ছে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












