জনগণ নির্বাচনী নাটক রুখে দিবে -সেলিমা রহমান
জনগণ সরকারের নির্বাচনী নাটক রুখে দিবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে সেলিমা রহমান বলেন, সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছেন। জনগণ তাদের শক্তি দিয়ে আপনাদেরকে রুখে দিবেন। একজনের (শাহাজাহান ওমর) ভয় দেখিয়ে লাভ নেই। দেশের মানুষ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই তাদের অধিকার পুনরুদ্ধার করবে এবং সরকারের নির্বাচন নির্বাচন নাটক রুখে দিতে হবে। আসুন আমরা এই সরকারকে না বলে তাদের নাটকের ইতি ঘটাই।
সেলিমা রহমান বলেন, আমরা কোন দেশে বাস করছি? আজকে গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরা তাদের কথা বলতে পারে না। মানবাধিকার দিবস সামনে রেখে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি করতে দেয়নি। সরকার এতো ভীতু যে তাদেরকে কর্মসূচি করতে দেয় না।
তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় যাদের জীবন চলে সেই পুলিশ বেআইনিভাবে দমনপীড়ন ও গ্রেপ্তার করছে। তারা গণতন্ত্রের আন্দোলন রুখে দিতে মিথ্যা ও গায়েবি মামলা দিচ্ছে।
শান্তি বাহিনীর মতো সন্ত্রাস সৃষ্টি করছে। আমরা যখনই সমাবেশ দিই তখনই তারা পাল্টা শান্তি সমাবেশ করে। শান্তি বাহিনীর মতো বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। মনে রাখবেন এটাই শেষ দিন নয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।