জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই -তারেক রহমান
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করাকে অন্যতম দায়িত্ব বলে জানিয়ে নেতাকর্মীদের প্রতি বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অনলাইন পেজে দেয়া বার্তায় জনগনের আস্থা পুনর্গঠন করতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পোস্টে তারেক রহমান লেখেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে, আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কাছে; গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে। এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা।
তিনি লেখেন, এরই মধ্যে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ হাজারের বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন; আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। বহুমুখী অপপ্রচারের মধ্যেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়; বরং সেটিই আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আবারও প্রমাণ হলো যে, বিএনপি সততার ব্যাপারে আন্তরিক, এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদ- দাবি করি, নিজেদেরও ঠিক সে একই মানদ-ে দাঁড় করাই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, এভাবেই আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই- বিশেষত তরুণদের, যারা রাজনীতিকে কেবল ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না; বরং দেখতে চায় সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)