জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে সশস্ত্র বাহিনী -প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী যেকোনো দুঃসময়ে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত ‘এএফআইপি ভবন’ এবং ‘আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যেকোনো দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে থাকে। জনগণের ভরসাস্থল হিসেবে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তারা।
শেখ হাসিনা বলেন, আমাদের সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। পঁচাত্তরের ১৫ আগস্টের পর সেনাবাহিনীর ওপর আস্থা-বিশ্বাস হারিয়ে ফেলেছিল সাধারণ মানুষ। আমার প্রচেষ্টা ছিল, সেনাবাহিনীর ওপর যেনো সাধারণ মানুষের আস্থা-বিশ্বাস সৃষ্টি হয়। যেটা যেকোনো সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি।
তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা জরুরি। যে সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা-বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গণে বিজয় অর্জন করতে পারে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।