জনগণকে দেয়া প্রতিটি অঙ্গীকারই একে একে পূরণ করব -পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সবসময় জনগণের পাশে থাকব, তাদের পরিপূর্ণভাবে সেবা করব। জনগণকে দেওয়া প্রতিটি অঙ্গীকারই আমরা একে একে পূরণ করব।
গতকাল জুমুয়াবার রাজধানীর সবুজবাগের পূর্ব বাসাবো প্রিন্স গার্ডেন মাঠে শীতার্তদের মধ্যে কম্বল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশম ন্ত্রী।
এ সময় পরিবেশমন্ত্রী বলেন, আমি একজন মন্ত্রী, এর চেয়ে বড় পরিচয় আমি ঢাকা-৯ এর সংসদ সদস্য। আমি একটি নির্দিষ্ট প্রতীকে নির্বাচন করলেও দল মত নির্বিশেষে সবাই আমার এলাকার জনগণ। আগামী পাঁচ বছর আপনাদের সেবা করে যাব।
তিনি বলেন, সমাজের কিছু কিছু মানুষের জন্য আমাদের বিশেষ ভাবনা, বিশেষ পরিকল্পনা আছে। সেই বোধ থেকেই আমাদের আজকের আয়োজন। শীতের তীব্রতা বাড়ায় আপনাদের পাশে থাকতে এসেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।