ছুটির দিনে বায়ুদূষণের শীর্ষে ঢাকা
সাধারণভাবে মনে করা হয়, যানবাহন চলাচল বেশি থাকলে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়। কিন্তু (জুমুয়াবার) ছুটির দিনে সরকারি সব প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ থাকা সত্তে¦ও বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ঢাকা।
গতকাল জুমুয়াবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত বায়ুর মানমাত্রা নির্ধারণকারী সংস্থা যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে শীর্ষ অবস্থানেই ছিল ঢাকা।
ঢাকার দূষণের মাত্রা গতকাল ১১টা ২৭ মিনিট পর্যন্ত বায়ুদূষণের মাত্রা ছিল ২৬৪, যা সকাল ৮টার দিকে ছিল ২৪২। দ্বিতীয় অবস্থানে আছে লাহোর ২৪৬ আর দিল্লীতে ১৮৪।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।