ছিনতাইকারীর ছুরিতে আহত পুলিশ, নিয়ে গেল মানিব্যাগ-মোবাইল
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে রাসেল মিয়া নামের এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোরে যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল ও সিআইডির প্রধান কার্যালয়ে কর্মরত।
আহত পুলিশ সদস্য রাসেলকে হাসপাতালে নিয়ে আসা নুরুল ইসলাম জানান, তার বাসা যাত্রাবাড়ীর রইসনগর এলাকায়। তিনি ওই পুলিশ সদস্যের পাশের বাড়িতে ভাড়া থাকেন।
নুরুল ইসলাম আরও জানান, গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন রাসেল। ওই সময় অজ্ঞাত ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে ছুরি দিয়ে তার হাতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।