‘ছাত্ররাই তো দেশ চালাচ্ছে, এই আন্দোলনের নাম হবে বুলডোজার রেভ্যুলিউশন’
ছাত্রদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে সুব্রত বলেছে, ছাত্র-জনতা কোথায়? এখন তো ছাত্ররাই দেশ চালাচ্ছে! উপদেষ্টাদের মধ্যে শিশু উপদেষ্টার মতো অদ্ভুত বিষয় উঠে আসছে। ছাত্রদের রাজনৈতিক অংশগ্রহণের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৫২-র ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারীরা সবাই কি ক্ষমতার অংশীদার হতে চেয়েছিল? না, তারা পরে রাজনীতিতে যুক্ত হয়েছে। ১৯৬২-তেও তাই হয়েছে।
গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত সরকারকে দ্রুততম সময়ের মধ্যে একটি রোডম্যাপ প্রকাশের আহ¦ান জানিয়ে বলেছে, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার কথা বলা হচ্ছে। কিন্তু এভাবে চলতে পারে না। এখনই সিদ্ধান্ত নিতে হবে। প্রতিদিন সন্ধ্যায় মনে হয় সরকার চালাচ্ছেন অন্য কেউ। এ অবস্থা চলতে দেওয়া যায় না। এনাফ ইজ এনাফ!
সে বুলডোজার দিয়ে বিভিন্ন নেতাদের বাড়িঘর ধ্বংস করার ঘটনার কঠোর সমালোচনা করে বলেছে, এই আন্দোলনের নাম হবে বুলডোজার রেভ্যুলিউশন। আমাদেরকে একটি অপসংস্কৃতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। আমরা তো কখনও এমন ছিলাম না!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।