আলোচনা মুবারক উনার বিষয়: পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উপলক্ষ্যে খরচ করার ফযীলত
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত শাফীউল উমাম আলাইহিস সালাম
(সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ)
, ২২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ রবি, ১৩৯৪ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
(১০ম পর্ব)
من فرح بنا فرحنا به, من فرحنا
যে, فرح بنا যে, আমাদেরকে নিয়ে খুশি প্রকাশ করে, به فرحنا আমরা তাকে নিয়ে খুশি প্রকাশ করি। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! যে, হযরত যুন নূরাইন আলাইহিস সালাম আমরা জানি এজন্য শুধু বলে দিচ্ছি। তিনি যে, মদীনা শরীফে আমরা গতদিনও শুনেছি এই ওয়াকেয়া। যে, এক হাজার উট বোঝাই খাদ্য। হ্যা; তিনি হাদিয়া করে দিয়েছিলেন। যে, উনাকে নিয়ে জান্নাতে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মেহমানদারির আয়োজন করেছেন। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
তাহলে আমরা কী উনাকে সন্তুষ্ট করতে চাই কী চাই না? তাইলে এটা ফিকির করতে হবে। এরপরে আমরা জানি, যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম সাদিস মিন আহলে বাইতি রাসূল তিনি বলছেন, انا اهل بيت لا يقاس بنا احد যে, আমরা হচ্ছি আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম। আমাদের সাথে কোন কিছু তুলনা চলবে না।
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই আহলুু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত নিজেই করে নিয়েছেন। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা! এটা হচ্ছে উনার শান মুবারক। এটা কী? উনার শান মুবারক।
তো, এখন হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনার ওয়াকেয়াতো অনেক লম্বা। আমরা জানি। জানি না? না জানা নাই? হ্যা; তিনি যে হজ্জে না গিয়ে ৫১তম হজ্জ ছিলো উনার। যে এতবার হজ্জ করা একটা কিন্তু অভ্যাসে পরিণত হওয়া। সেই ৫১তম হজ্জ তিনি না করে হ্যা; সেই কুফা মধ্যে সে মহিলা। হ্যা; যে, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদ। উনাদের খাবার ছিলো না। মরা গাধার গোশত কেটে নিয়ে খাচ্ছিলো রান্না করার জন্যে।
যে, তিনি উনার ৬০০ দিরহাম সেখান থেকে ১০০ দিরহাম কাপড় কিনে, ১০০ দিরহাম খাদ্য-বস্ত্র কিনলেন, আর ৪০০ দিরহাম উনাদেরকে তিনি হাদিয়া করলেন। উনারা দোয়া করলেন যে, রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি। তিনটা মেয়ে সবাই আর সেই যে মহিলাও। উনারা আওলাদে রসূল। দোয়া করলেন যে, উনাকে দ্বিগুণ প্রতিদান দান করুন। গুনাহখাতা মাফ করে দিন। জাযা-খায়ের দান করুন। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে হাশর-নশর নছীব করুন। হ্যা, এভাবে উনারা দোয়া করলেন। তো উনারা এতমিনান হয়ে গেলেন। রাতে ঘুমিয়ে আছেন। হ্যা, যখন তিনি হজ্জ থেকে যারা প্রত্যাবর্তন করছে উনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছিলেন পরবর্তীতে।
তো, সবাই বললো, যে আপনাকে এইখানে দেখেছি, সেইখানে দেখেছি হজ্জ করার সময়। তো একজন উনার হাতে একটা থলি ধরিয়ে দিলো। যেই আমাকে বাবে জিবরীলে আপনি এইটা দিয়েছিলেন, এটা নেন। তিনিতো আশ্চর্য হয়ে গেলেন। রাতে ঘুমিয়ে আছেন এখন চিন্তা করছেন, কী হলো ঘটনাটা? আমি তো হজ্জ করিনি।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দীদার মুবারক দান করলেন। হে রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি! আর কত স্বাক্ষী লাগবে যে আপনি হজ্জ করেছেন? সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
তিনি বলছেন, কেউ না জানুক ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি তো জানেন যে আমি হজ্জ করিনি। আপনি তো জানেন। হ্যা, আপনি হজ্জ করেননি কিন্তু এইযে আপনি আপনার ৫১তম একটা অভ্যাস হয়ে গেছে। এটা কঠিন ফিকিরের বিষয়। যে অভ্যাস হয়ে গেছে, সেই অভ্যাস ত্যাগ করে হজ্জ ছেড়ে দিয়ে সেই টাকাটা, সেই অর্থ, ৬০০ দিরহাম তিনি আওলাদে রসূল উনাদের প্রতি তিনি খরচ করলেন, হাদিয়া করলেন। উনারা দোয়া করলেন।
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আমি আমীন আমীন বলে উনাদের প্রত্যেকটা দোয়া কবুল করেছি এবং আমি নিজেও আপনার জন্যে দোয়া করেছি। কী দোয়া করেছেন ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি দোয়া করেছি- আয় বারে এলাহী! যে রবি বিন সুলাইমান রহমতুল্লাহি উনার আকৃতিতে একজন ফেরেশতা আলাইহিস সালাম নিয়োগ করে দিন। যে সমস্ত হজ্জ এবং ওমরাহ এরপর থেকে যত হজ্জ এবং ওমরাহ হবে, সেই ফেরেশতা আলাইহিস সালাম তিনি সেই হজ্জ ও ওমরাহ প্রত্যেকটা হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহি উনার পক্ষ থেকে করবেন। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
এবং এইযে আপনাকে যে থলিটা দেয়া হয়েছে- থলিটা দেয়া হয়েছে, সেখানে আপনি দেখেন ৬০০ দিরহাম নয়, ৬০০ স্বর্ণমুদ্রা-দীনার দেয়া আছে। আপনি তো রৌপ্য-মুদ্রা খরচ করেছিলেন, আমাদের সাথে এবং একটা চিরকুট আছে, একটা লেখা আছে। কী লেখা আছে? যে, আমাদের সাথে যারা ব্যবসা করে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না।
يَرْجُونَ تـِجَارَةً لَّن تَـبُورَ لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُم مِّن فضْلِهِ
যে, আমাদের সাথে যারা ব্যবসা করে, তো আপনারা কী ব্যবসা করতে চান? তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। এটা কে বললেন? হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন। আর যত ব্যবসা আছে সবকিছুতেই ঝুঁকি আছে। কিন্তু সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফে খরচ করা, আহলু বাইত শরীফ উনাদের শানে খরচ করা এই ব্যবসায় কোন ক্ষতির আশঙ্কা? নাই।
لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ এবং আল্লাহ পাক স্বয়ং আয়াত শরীফ নাযিল করছেন আমি আরো পরিপূর্ণ দান করবো, যতটুকু প্রাপ্য সেতো দিবোই। وَيَزِيدَهُم مِّن فضْلِهِ এবং আমার ফজল-করম থেকে আমি আরো বাড়িয়ে দিবো। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












