ছল্লু আলা
-আবুল হুসাইন
, ২৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) কবিতা
করুন এ দিল উজালা
মুবারক শানে জানাই
হামেশা ছল্লু আলা
হৃদয়ের মনিকোঠাতে
লিখেছি সেই শাহী নাম
যেই নামের মধুর ধ্বনিতে
এই বুকে আসলো আরাম
বেকারার ইশকে ফিদা
হয়েছি খুব নিরালা
মুবারক শানে জানাই
হামেশা ছল্লু আলা
দূর গহীনে পাক পাখালি
করে যখন কলরব
নাতে রাসূল ছন্দে ছন্দে
খুব খেয়ালে হয় সরব
সুমধুর ফল্গুধারায়
আজীমী কর্মশালা
মুবারক শানে জানাই
হামেশা ছল্লু আলা
নীল সাগরে উর্মিমালা
খুব আনন্দে বেশামাল
মস্ত রবি মুচকি হেসে
জানায় এসে তলায়াল
এমনই ভাবনাতে রোজ
খুলি মনের জানালা
মুবারক শানে জানাই
হামেশা ছল্লু আলা
সুবহ সাঁজে জায়নামাজে
আপনাকেই চায় আশিকান
কবে যাবো দীদার পাবো
পার করে সব ইমতিহান
ডাকি আপনায় প্রতিদিন
নিরবে সারাবেলা
মুবারক শানে জানাই
হামেশা ছল্লু আলা
খুব গভীরে মায়া করে
অভাগারে দিন দেখা
ইয়া মাদানি উল আরাবী
আর কতকাল অপেক্ষা
কবুল করুন আমাকে
শাহে মদীনাওয়ালা
মুবারক শানে জানাই
হামেশা ছল্লু আলা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুর্শিদ সহায়
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাষ- মুশরিকীন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অধমের আবদার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্মে গড়া
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজারবাগ শরীফ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মু’মিনী স্বদিচ্ছা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাতহে শিকোহমান্দ-এ-শাহে নাওয়াদাহ আলাইহিস সালাম
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈমানী রত্ম
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অতুল মর্যাদাবান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরুত তাশরীফ মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












