কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দির পলায়ন, গুলিতে নিহত ৬
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ বন্দি পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় গুলিতে ছয় বন্দি নিহত হয়েছে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করে।
সে জানায়, গত মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে কারাগারের বন্দিরা বিদ্রোহ করে। তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কারারক্ষীরা থামানোর চেষ্টা করলে বন্দিরা তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে।
সিনিয়র জেল সুপার আরও জানায়, বন্দিদের মধ্যে ২০৯ জন দেওয়াল টপকে পালিয়ে গেছে। এসময় গুলিতে ছয়জন নিহত হয়।
কুষ্টিয়া কারাগার থেকে কয়েদিদের পলায়ন:
জেলা কারাগার থেকে বেশ কয়েকজন কয়েদি পালানোর ঘটনা ঘটেছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উড়ো ফায়ার করে কারারক্ষীরা। এমন পরিস্থিতিতে কারাগারে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার।
তিনি বলেন, কুষ্টিয়া জেলা কারাগার থেকে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছে। এমন পরিস্থিতিতে আমরা কয়েকটি টিম কারাগারে যাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কতজন পালিয়েছে সেটা জানা যায়নি।
এ বিষয়ে জেল সুপার আব্দুল বারেক বলেন, দুপুর আড়াইটার দিকে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছে। পরে আরও অনেক কয়েদি বেরিয়ে যাওয়ার যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।