চোখের সামনে নিজের বাস পুড়তে দেখে মালিক অচেতন
গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার দৃশ্য দেখে বাসের মালিক ও চালক দেলোয়ার হোসেন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
গতাকল রোববার দুপুরে জয়দেবপুর-ঢাকা সড়কে গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া বাসটি দূরপাল্লার ছিল।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকা-শেরপুর রুটের তুরাগ পরিবহনের একটি বাসের মালিক ও চালক দেলোয়ার হোসেনের বাড়ি শহীদ বরকত সরণি এলাকায়। সেখানে তিনি দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকেন। হরতাল থাকায় বাসের মালিক ওই এলাকায় বাসটি দাঁড় করিয়ে রেখেছিলেন। মালিক নিজেই বাসটি চালাতেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো গত শনিবার ভোর রাতে ওই স্থানে বাসটি রেখে বাড়ি যান দেলোয়ার। দুপুরে কে বা কারা বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। মুহূর্তেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর এলাকাবাসী পাশের পুকুর থেকে পানি এনে আগুন নেভান।
বাসটির মালিকের চাচাতো ভাই সাগর হোসেন বলেন, দেলোয়ার তার ৭ কাঠা জমি বিক্রি করে ২৮ লাখ টাকায় কিস্তিতে বাসটি কিনেছিলেন। এজন্য প্রতি মাসে তাকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। অগ্নিকা-ের খবর শুনে বাসা থেকে বাসের কাছে গিয়ে বাসটির পুড়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি অচেতন হয়ে পড়েন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।